আগামিকালই বিজেপিতে যোগ দেবেন শীলভদ্র, অর্জুনের দাবি ঘিরে চড়ছে জল্পনার পারদ
আগামিকালই বিজেপিতে যোগ দেবেন শীলভদ্র, অর্জুনের দাবি ঘিরে চড়ছে জল্পনার পারদ
শুক্রবারই তৃণমূল কংগ্রেস ছেড়েছেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। আগামিকালই তিনি বিজেপিতে যোগ দেবেন। এমনই দাবি করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তারপরেই জল্পনার পারদ চড়তে শুরু করেছে। যদিও বিজেপিতে যোগদান নিয়ে এখনই খোলসা করে কিছু বলতে চাননি। তবে অর্জুনের দাবি ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত উল্লেখ্য আগামিকালই বিজেপিতে যোগ দান করতে চলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে শীলভদ্র দত্তও যোগ দেবেন কিনা সেটা সময় বলে দেবে।

দল ছাড়লেন শীলভদ্র দত্ত
তৃণমূল কংগ্রেস ছাড়লেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। গত কয়েক মাস ধরেই শীলভদ্রের সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছিল। পিকের অনুশাসনের বিরোধিতায় প্রকাশ্যে সরব হয়েছিলেন শীলভদ্র দত্ত। দলের সঙ্গে দূরত্ব তৈরি হলেও দল ছাড়ার বিষয়ে প্রথমে কোনও সিদ্ধান্ত নেননি শীলভদ্র দত্ত। তবে তিনি েয ভোটে দাঁড়াবেন না সেকথা স্পষ্ট করে দিয়েছেন। তারপরেই হঠাৎ করে শুক্রবার সকালে দল ছাড়ার কথা ঘোষণা করেন শীলভদ্র দত্ত।

বিজেপিতে যোগ দেবেন শীলভদ্র
বিজেপিতে যোগ দেবেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। তারপরেই ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং দাবি করেছেন শীলভদ্র দত্ত আগামিকালই বিজেপিতে যোগ দেবেন। প্রসঙ্গত উল্লেখ্য শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেবেন আগামিকাল। অমিত শাহের সভাতেই বিজেপিতে যোগ দেওয়ার কথা। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

শুভেন্দুর হাত ধরে কারা বিজেপিতে
শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ িদতে পারেন একাধিক তৃণমূল কংগ্রেস বিধায়ক সাংসদ। এমনই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শুভেন্দু অধিকারী পদত্যাগ করার সঙ্গে সঙ্গে ধস নামতে শুরু করেছে তৃণমূলে। পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন। প্রাক্তনমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যাও দল ছেড়েছেন। তারপরেই দল ছাড়েন শীলভদ্র দত্ত। তারপরেই একাধিক নেতার বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়েছে।

রাজ্যে আসছেন অমিত শাহ
আজই রাজ্যে আসছেন অমিত শাহ। রাতেই শহরে পা রাখবেন তিনি। তারমধ্যেই একাধিক সমীকরণ তৈরি হতে শুরু করে দিয়েছে রাজ্যে। এবারে অমিত শাহের সফরে যে তৃণমূলে প্রবল ধাক্কা আসতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই। ইতিমধ্যেই রণকৌশল তৈরি করতে জরুরি বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যা। শনিবারে অমিতের সভার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications