জঙ্গলমহলে তৃণমূলকে টেক্কা দিল বিজেপি! গেরুয়া শিবিরে প্রত্যাবর্তনের পর নেতা জানালেন কারণ
দলত্যাগ করে গিয়েছিলেন শাসকদলে। কিন্তু কিছুদিনের মধ্যেই ফিরে এলেন আগেকার দলেই। তবে এবার সঙ্গে করে নিয়ে এলেন তৃণমূলের বেশ কিছু কর্মী সমর্থককে। এহেন বিজেপি নেতা কালিপদ মাহাতকে মাথায় তুলেছে বিজেপি।
দলত্যাগ করে গিয়েছিলেন শাসকদলে। কিন্তু কিছুদিনের মধ্যেই ফিরে এলেন আগেকার দলেই। তবে এবার সঙ্গে করে নিয়ে এলেন তৃণমূলের বেশ কিছু কর্মী সমর্থককে। এহেন বিজেপি নেতা কালিপদ মাহাতকে মাথায় তুলেছে বিজেপি। তবে এই নেতার অভিযোগ, তাঁকে তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হয়েছিল।

তৃণমূলে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা
ঝাড়গ্রামের চাঁদবিলা মণ্ডলের ১২ নং অঞ্চলের বিজেপির সহ সভাপতি ছিলেন কালিপদ মাহাত। সেই নেতা দিন কয়েক আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন। বিজেপির তরফে সেই সময় অভিযোগ করা হয়েছিল, বলপূর্বক কালিপদ মাহাতকে তৃণমূলে যোগদান করানো হয়েছে।

ফের বিজেপিতে
সেই নেতাই বিজেপিতে ফিরলেন। কালিপদ মাহাতর হাতে বিজেপির পতাকা তুলে দেন ঝাড়গ্রাম বিজেপির জেলা সভাপতি সুখময় শতপতি।

ফিরলেন তৃণমূলকে ভাঙিয়ে
এবার এই নেতা শুরু বিজেপিতে ফিরে যাননি। তিনি সঙ্গে নিয়েছেন তৃণমূলের অন্তত ৫০ জন সাধারণ কর্মীকে। ওই নেতা জানিয়েছেন, যেকদিন তৃণমূলে ছিলেন, সেকদিন অনেকের সঙ্গেই সম্পর্ক তৈরি হয়েছিল।

মুখ পুড়ল তৃণমূলের
এহেন এই দলবদলে বিজেপি তৃণমূলকে টেক্কা দিল। স্থানীয় রাজনৈতিক মহলের মত দলবদল করাতে গিয়ে মুখ পুড়ল ঘাসফুল শিবিরের।












Click it and Unblock the Notifications