উপনির্বাচনের আগে দিলীপ ঘোষের মিছিলে জনস্রোত, বিজেপি শিবিরে স্বস্তি

এদিন ফালাকাটায় অভিনন্দন যাত্রায় সামিল হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই কর্মসূচিতে ভিড় দেখে বিজেপি নেতারা অনেকটাই স্বস্তিতে বলে স্থানীয় সূত্রে খবর ।

২০১৯-এর লোকসভা নির্বাচনে রাজ্য থেকে ১৮ আসন জয়ের পরে ওই বছরের শেষে বিধানসভার তিনটি আসনে পরাজয় বিজেপির কাছে অনেকটাই দুঃস্বপ্নের মতো। অভিনন্দন যাত্রা মাধ্যমে বিজেপি চাইছে শক্তি আরও মজবুত করতে। সেই দিকে লক্ষ্য রেখেই এদিন ফালাকাটায় অভিনন্দন যাত্রায় সামিল হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই কর্মসূচিতে ভিড় দেখে বিজেপি নেতারা অনেকটাই স্বস্তিতে বলে স্থানীয় সূত্রে খবর ।

দিলীপের মিছিলে কর্মীদের স্বতস্ফূর্ততা

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এদিন দার্জিলিং-এ মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিল করেছেন, তার থেকে উৎসাহ আর স্বতঃস্ফূর্ততায় অনেক এগিয়ে ছিল দিলীপ ঘোষের ফালাকাটার মিছিল। মিছিলে লোক সংখ্যাও ছিল কয়েকগুণ বেশি। এলাকায় বাংলাদেশ থেকে আসা অনেক উদ্বাস্তু আছেন। তাঁদের অনেকেই এদিনের মিছিলে ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ফালাকাটা স্টেশন ময়দান থেকে ফালাকাটা চৌপথি পর্যন্ত মিছিল করে বিজেপি। তারপর হয় সভা। দিলীপ ঘোষের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন দুই সাংসদ কোচবিহারের নিশীথ প্রামাণিক এবং আলিপুরদুয়ারের জন বার্লা।

 বিজেপি দায়িত্ব পালন করছে, বললেন দিলীপ ঘোষ

বিজেপি দায়িত্ব পালন করছে, বললেন দিলীপ ঘোষ

ফালাকাটার সভায় দিলীপ ঘোষ বলেন বিজেপি দায়িত্ব পালন করছে। তিনি বলেন মা বোনেরা নিজেদের সম্মান বাঁচাতে, দর্ম বাঁচাতে পালিয়ে এদেশে এসেছিলেন। তাঁরা কেবল মানুষ হিসেবে এদেসে রয়েছেন, কিন্তু নাগরিকত্ব দেওয়া হয়নি তাঁদের। বিজেপি সেই ব্যবস্থা করেছে। এরই প্রতিবাদ করছে তৃণমূল, কংগ্রেস, সিপিএম। তাদের কষ্ট হচ্ছে।

ফালাকাটায় উপনির্বাচন

ফালাকাটায় উপনির্বাচন

গত অক্টোবর মাসে ফালাকাটার তৃণমূল বিধায়ক অনিল অধিকারীর মৃত্যু হয়েছে। হিসেব মতো ছয়মাসের মধ্যে উপনির্বাচন হওয়ার কথা। ২০১৬-তে বিধানসভার ভোটে ১৭ হাজার ভোটে জিতেছিল তৃণমূল। দ্বিতীয়স্থানে থেকে সিপিএম পেয়েছিল ৭০ হাজারের মতো ভোট। তৃতীয়স্থানে থেকে বিজেপি পেয়েছিল ৩১ হাজার ভোট।

প্রস্তুতি শুরু করেছে তৃণমূল

প্রস্তুতি শুরু করেছে তৃণমূল

বছর ঘুরলেই কার্যত ২০২১-এক বিধানসভা নির্বাচনে। তার আগে ফালাকাটার নির্বাচনে জিততে পারলে মনোবল বাড়বে। সেই দিকে খেয়াল রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। দিন কয়েক আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফালাকাটায় কর্মিসভা করেছিলেন পূর্ণেন্দু বসু, মলয় ঘটক এবং রাজীব বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+