বৃষ্টিভেজা লকডাউনের দ্বিতীয় দিনে কার্যত বনধের চেহারা গোটা বাংলায়, ইতিমধ্যে হাজতে ৭৫০

বৃষ্টিভেজা লকডাউনের দ্বিতীয় দিনে কার্যত বনধের চেহারা গোটা বাংলায়, ইতিমধ্যে হাজতে ৭৫০

বৃষ্টিভেজা লকডাউনের দ্বিতীয় দিনেও কার্যত বনধের চেহারা গোটা বাংলায়। শহরের পাশাপাশি জেলা গুলিতেও চলল কড়া পুলিশি নজরদারি। প্রায় সমস্ত জায়গাতেই বন্ধ বাজারঘাট, রাস্তাগুলিও জনমানবহীন। সূত্রের খবর, লকডাউনের বিধিনিষেধ না মানার জেরে বৃহষ্পতিবার গ্রেফতার হয়েছেন ৭৫০ জন।

কার্যত বনধের চেহারা গোটা বাংলায়

কার্যত বনধের চেহারা গোটা বাংলায়

এদিকে ইতিমধ্যেই গোটা বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৯ হাজারের গণ্ডি পার করেছে বলে জানা যাচ্ছে। মারা গেছেন ২৬০০-র বেশি মানুষ। এদিকে নিম্নচাপের জেরে গত দু-দিনের একটানা বৃষ্টির জেরে প্লাবিত কলকাতা সহ আশেপাশের জেলাগুলির নিচু এলাকাগুলি। এমতাবস্থায় কলকাতাতো বটেই গোটা রাজ্যই বাংলা বন্ধের চেহারা নিয়েছে।

করোনা ভয়েই গৃবন্দী বঙ্গবাসী ?

করোনা ভয়েই গৃবন্দী বঙ্গবাসী ?

রাস্তাতেও দেখা মিলছে না কোনও যানবাহনের। দোকান বাজার সম্পূর্ণ বন্ধ। অফিস কাছারির ঝাঁপ ফেলা। অনেকেই বলছেন কোনও রাজনৈতিক দলের বনধও যা করতে পারেনা করোনা লকডাউন যেন তাই করো দেখাল গোটা বাংলায়। এই চিত্র দেখে অনেকেই বলছেন করোনা ভয়েই আগস্ট মাসের তৃতীয় সপ্তাহের লকডাউনের দ্বিতীয় দিন যেন নিষ্ঠাভরে পালনের সিদ্ধান্ত নিয়েছেন বঙ্গবাসী।

করোনা সংক্রমণে কলকাতাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগণা

করোনা সংক্রমণে কলকাতাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগণা

এদিকে গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে ৩১২৯ জন করোনা আক্রান্তের খোঁজ মেলে। এদিকে মোট আক্রান্তের নিরিখে ইতিমধ্যেই কলকাতাকে ছাপিয়ে গেছে উত্তর ২৪ পরগণা। শুমাত্র বৃহষ্পতিবার সারাদিনে সেখানে ৭৪৭ জন নতুন করোনা আক্রান্তের খোঁজ মেলে। সেখানে গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৮৩।

বেশি করোনা টেস্টেই বাড়ছে আক্রান্তের সংখ্যা ?

বেশি করোনা টেস্টেই বাড়ছে আক্রান্তের সংখ্যা ?

এদিকে সরকারি উদ্যোগে আরও বেশি মাত্রায় করোনা টেস্ট হওয়াতেই গোটা রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যাবৃদ্ধি দেখা যাচ্ছে বলে জানাচ্ছে প্রশাসন। যদিও জুলাইয়ের মাঝামাঝি সময়ে রাজ্যে করোনা পজিটিভিটির রেট যেখানে ১৭ শতাংশের আশেপাসে ছিল তা বর্তমানে নেমে ১২ শতাংশে দাঁড়িয়েছে গত কয়েক সপ্তাহ ধরেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+