প্রাইমারিতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩
প্রাইমারিতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩
শিক্ষা দফতরের জাল নথি, স্টাম্প স্কুলের কাগজ পত্র তৈরি করে প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা।প্রতারণার অভিযোগ মূল পান্ডা সহ গ্রেফতার তিন।গতকাল বিকাশ ভবন থেকে একজন ও দুজনকে বাগুইআটি থেকে গ্রেফতার করা হয়।

গতকাল মেদিনীপুরের বাসিন্দা জয়ন্ত কুমার হাজরার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।প্রথমে বিকাশ ভবন থেকে একজন কে গ্রেফতার করে।তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি দুজনকে বাগুইআটি এলাকা থেকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে খবর ,তারা তদন্তে নেমে জানতে পারে যে অভিযুক্তরা বিভিন্ন জাল নথি তৈরি করে যারা বিভিন্ন লোকদের সাথে যোগাযোগ করত।এবং তাদের এই সমস্ত জাল নথি দেখিয়ে চাকরি করে দেবে বলে টাকা নিত।যারা যোগাযোগ করতো তাদের বিকাশ ভবনে আসতে বলতো।
ধৃত তিন জন হলো ১-নন্দন জানা (পূর্ব মেদিনীপুর) ২-গোলাম মোস্তফা (হাসনাবাদ) ৩- সাবির আলী গাজী (হাসনাবাদ) ।ধৃতদের আজ বিধান নগর কোর্টে তোলা হবে।












Click it and Unblock the Notifications