দেখি কত হিম্মত আছে তাঁকে জ্বালানোর, তৃণমূলকে চ্যালেঞ্জ! ভোটে ২০০ বেশি আসন প্রাপ্তির দাবি সায়ন্তনের

দেখি কত হিম্মত আছে তাঁকে জ্বালানোর, তৃণমূলকে চ্যালেঞ্জ সায়ন্তনের!

দেখি কত হিম্মত আছে আমাকে জ্বালানোর। যদি সাহস থাকে, তাঁকে জ্বালানোর চেষ্টা করে দেখা হোক। এমনটাই চ্যালেঞ্জ জানালেন বিজেপি নেতা সায়ন্তন বসু। এই বিজেপি নেতা ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়ার মতো মন্তব্য করায়. অভিযোগ, তৃণমূলের তরফে তাঁকে জ্বালিয়ে দেওয়া কথা বলা হয়। এই বক্তব্যকেই চ্যালেঞ্জ করেছেন তিনি।

অপেক্ষা করুন, ৬-৮ মাস

অপেক্ষা করুন, ৬-৮ মাস

আরামবাগে দলীয় কর্মসূচিতে গিয়ে সায়ন্তন বসু বলেন, আর ছয় থেকে আট মাস অপেক্ষা করুন। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার প্রথম দিলেই আয়ুষ্মাণ ভারত ও পিএম কিষাণ প্রকল্প পশ্চিমবঙ্গে লাগু হয়ে যাবে। এর জন্য কোনও চিন্তা করতে হবে না, মন্তব্য করেছেন তিনি।

 হাত ছাড়া হয়েছে লোকসভার ৩ আসন

হাত ছাড়া হয়েছে লোকসভার ৩ আসন

কী ভাবে নিশ্চিত হচ্ছে ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে, প্রশ্নের উত্তরে সায়ন্তন বসু বলেন, লোকসভা নির্বাচনের আগে সবিজেপি বলেছিল রাজ্য থেকে ২২ টি আসন পাবে। শেষ পর্যন্ত ১৮ টি আসন তারা দখল করেছে। রিগিং-এর কারণে, আরামবাগ, কাঁথি এবং দক্ষিণ মালদহ আসন হাত ছাড়া হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। এবার আর তা হবে না। বিজেপি ২০০ আসনের কম পাবে না, দাবি করেছেন সায়ন্তন।

বদলা নেবে মানুষ

বদলা নেবে মানুষ

সায়ন্তন বসু বলেছেন, বিজেপি নেতা, কর্মীরা নন, বদলা নেবেন সাধারণ মানুষ। প্রয়োজন অনুযায়ী এই বদলা নেবেন তাঁরা। তবে বারবার পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটছে, তা মেনে নেওয়া যায় না। মন্তব্য করেছেন তিনি।

 থানাগুলি তৃণমূলের পার্টি অফিস

থানাগুলি তৃণমূলের পার্টি অফিস

সায়ন্তন বসুর অভিযোগ থানাগুলি তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। তৃণমূল দুষ্কৃতীরা বিজেপি নেতা কর্মীদের বাড়িতে যায় পুলিশকে সঙ্গে নিয়ে, অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+