কালচিনি চা বাগানে সরকারের রুপশ্রী প্রকল্পের সুবিধা, খুশি শ্রমিকরা
কালচিনি চা বাগানে সরকারের রুপশ্রী প্রকল্পের সুবিধা, খুশি শ্রমিকরা
রাজ্য সরকারের রুপশ্রী প্রকল্পের সুবিধা পেয়ে খুশি বন্ধ কালচিনি চা বাগানের শ্রমিকরা । রাজ্য সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্প রুপশ্রী প্রকল্প। এই প্রকল্পে বিবাহিত কন্যাদের আ্যকাউণ্টে ২৫০০০ টাকা আর্থিক অনুদান পাঠানো হয় ।

সম্প্রতি কালচিনি চা বাগানের গোরে লাইনের বাসিন্দা রেণু লাকরার কন্যা দেবিকা লাকাড়ার বিবাহ হয় কালচিনি চা বাগানের বাসিন্দা বুদ্ধদেব ভগতের সাথে এবং কালচিনি চা বাগানের গুদামলাইনের বাসিন্দা বিজয় ভুঁইয়ার কন্যা অঞ্জলি ভুঁইয়ার বিবাহ হয় কালচিনির বাসিন্দা বীপুল কুজুরের সাথে। তাঁরা কালচিনি ব্লক অফিসে রুপশ্রী প্রকল্পের আবেদন পত্র জমা করেছিল এবং বিবাহের আগে পাত্রীদের ব্যাঙ্ক আ্যাকাউণ্টে রুপশ্রী প্রকল্পের ২৫০০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
এই আর্থিক অনুদান পেয়ে খুশি এই দুই পরিবারের সদস্যরা । তাঁরা জানান আমরা চা বাগানের শ্রমিক। আমাদের পরিবারে মেয়েদের ভালোমত বিবাহ দেওয়া আমাদের পক্ষে খুবই কষ্টকর কিন্ত রাজ্যসরকারের রুপশ্রী প্রকল্পের অনুদান পেয়ে আমাদের খুবই সহযোগিতা হয়েছে।এই প্রকল্প চা বলয়ে শ্রমিকদের পরিবারে খুশির পরিবেশ তৈরি করেছে।












Click it and Unblock the Notifications