একুশের ফলাফল নিয়ে সংঘের রিপোর্ট বিজেপিকে

এবার আসরে সংঘ, রাজ্যে কোন কোথায় কি ভুল হয়েছে তার খতিয়ান শীর্ষ বিজেপি নেতৃত্বকে পাঠাচ্ছে আরএসএস। রাজ্যজুড়ে আনঅফিশিয়ালি বিজেপির সংগঠনকে শক্তিশালী করার কাজ করে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ৷ মূলত সংঘের সংগঠনেই ভর করে ২০১৯ এ বঙ্গে অভাবনীয় সাফল্য পেয়েছিল বিজেপি৷ কিন্তু তাল কাটে একুশে৷

একুশের ফলাফল নিয়ে সংঘের রিপোর্ট বিজেপিকে

শেষ বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকার অনেককে নিয়ে সন্দেহ ছিল সংঘের৷ ২রা মের পর যে সন্দেহ সত্যিতে পরিনত হয়েছে অনেকটাই৷ কিন্তু লোকসভার ১৮টি আসনের অনুপাতে বিধানসভার ১২৬ সিটের অঙ্ক মেলাতে পারেনি বিজেপি৷ উত্তর এসেছে মাইনাসে৷ এবার এই আশানুরূপ ফল না হওয়ার কারণ খুঁজতে মাঠে নেমেছে সংঘ। সূত্রের খবর রাজ্যে বুথস্তরে বিজেপি কর্মী সমর্থক সঙ্গে কথা বলে হারের কারণ সম্ললিত একটি পুর্নাঙ্গ রিপোর্ট সংঘের তরফ থেকে বিজেপিতে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর৷

আগামী ২৯ জুন হেস্টিংসে রাজ্য কমিটির মিটিং-এ বসছে বিজেপি৷ বিজেপি সূত্রের খবর একুশে নিজেদের আশানুরূপ ফল না হওয়া নিয়ে আলোচনা করবে গেরুয়া শিবির৷ এখানেই সংঘের দেওয়া প্রস্তাবগুলি নিয়েও আলোচ না হতে পারে বলে বিজেপি সূত্রে খবর৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+