মমতার সরকারকে ঝেঁটিয়ে বিদায় করতে ডাক স্বচ্ছ অভিযানের, এবার হুঙ্কার রূপার
রাজ্যে প্রশাসনিক স্বচ্ছতা নেই। শুধুই খুনোখুনি, রক্তারক্তি লেগে রয়েছে রাজ্যে। সেই কারণে সবার আগহে স্বচ্ছতা অভিযানে রাজ্যের তৃণমূল সরকারকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে।
রাজ্যে প্রশাসনিক স্বচ্ছতা নেই। শুধুই খুনোখুনি, রক্তারক্তি লেগে রয়েছে রাজ্যে। সেই কারণে সবার আগহে স্বচ্ছতা অভিযানে রাজ্যের তৃণমূল সরকারকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে গান্ধী সংকল্প যাত্রায় অংশ নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ হুঙ্কার ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করে।

তৃণমূল সরকারকে ঝেঁটিয়ে বিদায়ের বার্তা
তিনি বলেন, স্বচ্ছ ভারত গড়া কোনও সরকারের একার কাজ নয়। এই কাজে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। সাধারণ মানুষই পারে অস্বচ্ছ তৃণমূল সরকারকে ঝেঁটিয়ে বিদায় করতে। আমাদের বাংলা দেশের অন্য রাজ্যের থেকে আলাদা হয়ে যাচ্ছে। এ রাজ্যের মানুষকে বাঁচার জন্ স্বচ্ছ পরিবেশ দিতে হবে।

মুখ্যমন্ত্রীর রাজনৈতিক কোনও ইস্যু নেই
বিজেপি নেত্রী এদিন এনআরসি প্রসঙ্গে বলেন, মুখ্যমন্ত্রীর রাজনৈতিক কোনও ইস্যু নেই। তাই তিনি এআরসিকে নিয়ে মানুষকে অহেতুক ভয় দেখাচ্ছেন। দেশের মানুষের সবার আগে অন্ন, বস্ত্র ও বাসস্থানের প্রয়োজন। তা দিতে সবার আগে সিটিজেন্স অ্যামেডমেন্ট বিল আনতে হবে।

মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বুঝিয়ে চলেছেন
রূপা গঙ্গোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকার যখন সেই কাজে ব্রতী, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষকে সমানে ভুল বুঝিয়ে চলেছেন। তিনি বলে, পশ্চিমবঙ্গে এনআরসি প্রধান ইস্যু নয়, আসল ইস্যু হল প্রশাসনিক স্বচ্ছতা। কারণ প্রশাসনিক স্বচ্ছতা আদৌ নেই পশ্চিমবঙ্গে।












Click it and Unblock the Notifications