ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের টাকা তছরুপের অভিযোগে রাস্তা ঘেরাও

ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের টাকা তছরুপের অভিযোগে রাস্তা ঘেরাও

ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের টাকা তছরুপের অভিযোগে দুপুরে ডায়মন্ড হারবার থেকে নুরপুর যাওয়ার রাস্তা অবরোধ করে ভূসনা গ্রামের বাসিন্দারা। এর পরে পুলিশ এসে অবরোধ তুলে দিলে তারা ডায়মন্ড ২ নম্বর বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়।

ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের টাকা তছরুপের অভিযোগে রাস্তা ঘেরাও

ঘেরাও করে রাখে ডায়মন্ড ২ নম্বর ব্লকের বিডিও নিজামউদ্দিন সরকারকেও। এই বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় বিডিও অফিসের কাজকর্ম। অভিযোগ, ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের অধীনে সরিষা গ্রাম পঞ্চায়েতের ভূসনা গ্রামের তৃণমূল সদস্য টুটুল পিয়াদা ক্ষতিগ্রস্তদের টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। বিরুদ্ধে স্বজনপোষণেরও অভিযোগ তুলেছেন গ্রামবাসী।

তাদের দাবি, ঝড়ে প্রকৃত যাদের ঘরবাড়ি ভেঙে গেছে ক্ষতিপূরণের তালিকায় তাদের নাম দেয়া হয়নি। অন্যদিকে, তারই নিকটাত্মীয়দের নামে সরকারি টাকা এসেছে।

আদতে যারা পাকা বাড়ীতে বাস করেন বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে গেলে কোন লাভ হয়নি। তাই এদিন বেলা বারোটা নাগাদ ডায়মন্ডহারবার নূরপুর রোড অবরোধ করে ভুসনা গ্রামের মানুষজন। এরপরে তারা বিডিও অফিস ঘেরাও করে।

ঘটনার খবর পেয়ে ডায়মন্ড হারবার থানা থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে। এরপরে পুলিশের উপস্থিতিতে পুনরায় খতিয়ে দেখে প্রকৃত ক্ষতিগ্রস্তদের টাকা দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+