নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশে যোগ দিতে যান কলকাতার এক বাসিন্দাও, রয়েছেন কোয়ারান্টাইনে

নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশে বিভিন্ন দেশের মানুষ যোগ দেন

দিল্লির নিজামুদ্দিন মরকজে ইন্দোনেশিয়া থেকে সাতজন নাগরিক গিয়েছিলেন বলে জানা গিয়েছে। এছাড়াও কলকাতা ও কেরল থেকেও একজন করে নাগরিক এই ধর্মীয় সমাবেশে যোগ দেন বলে জানিয়েছেন প্রয়াগরাজের এসপি ব্রিজেশ কুমার শ্রীবাস্তব। তিনি বুধবার জানিয়েছেন যে তাঁদের সকলকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

নিজামুদ্দিনের সমাবেশে বিভিন্ন দেশ ও রাজ্যের মানুষের যোগ

নিজামুদ্দিনের সমাবেশে বিভিন্ন দেশ ও রাজ্যের মানুষের যোগ

ব্রিজেশ কুমার বলেন, ‘‌সাতজন ইন্দোনেশিয়া, একজন কলকাতা ও কেরলের বাসিন্দাকে পাওয়া গিয়েছে আবদুল্লা মসজিদে। তদন্তে উঠে এসেছে যে তাঁরা সকলেই দিল্লির মরকজের ধর্মীয় সমাবেশে যোগ দিতে এসেছিলেন। তাঁরা এবং তাঁদের সংস্পর্শে আসা ২৮ জনকে কোয়ারান্টাইন সুবিধায় পাঠানো হয়েছে।'‌ এখানে যে তাঁরা পৌঁছেছেন সে বিষয়ে পুলিশকে না জানানোর জন্য তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানা গিয়েছে।

নিজামুদ্দিনে আটকে ১৫০০ থেকে ১৭০০ জন

নিজামুদ্দিনে আটকে ১৫০০ থেকে ১৭০০ জন

এর আগে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছিলেন যে মরকজ ভবনে কতজন আটকে রয়েছেন তার নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে সেখানে ১৫০০ থেকে ১৭০০ জন রয়েছেন। ১৩ মার্চ থেকে ১৫ মার্চের মধ্যে এই ধর্মীয় সমাবেশ হয়েছিল বলে জানা যায়। নিজামুদ্দিনে আসা ৪৪৮ জনের শরীরে করোনার উপসর্গ পাওয়া গিয়েছে ও তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতে বাড়ছে আক্রান্ত

ভারতে বাড়ছে আক্রান্ত

দেশে করোনায় সক্রিয় কেসের সংখ্যা ১৪৬৬ জন, তার মধ্যে ১৩৩ জন সুস্থ হয়ে উঠেছেন এবং ৩৮ জন মারা গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+