সাংসারিক অশান্তির জেরে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী গৃহবধূ
পারিবারিক অশান্তির জেরে ডুয়ার্সের রায়ডাক ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক মহিলা। স্থানীয় বাসিন্দা বিমল সরকারের স্ত্রী উর্মিলা দেবী কেন আত্মঘাতী হলেন তা খতিয়ে দেখছে পুলিশ।
ডুয়ার্সের রায়ডাক ব্রীজ থেকে এক মহিলা নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। বুধবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে ওই মহিলার নাম উর্মিলা সরকার। তিনি আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকে খোয়েরডাঙা এলাকার বাসিন্দা বিমল সরকারের স্ত্রী। পুলিশ জানিয়েছে, বুধবার উর্মিলা সরকার রায়ডাক নদীর জলে ঝাঁপ দেন।
এই ঘটনা দেখতে পান পথচলতি মানুষ। তাঁরা বাঁচানোর চেষ্টা করলেও নদীতে ওই মহিলা ঝাঁপ দেওয়ার পর আর কিছুই দেখা যায়নি। পরে তাঁরা খবর দেন বারবিশা ফাঁড়িতে। পরিবার সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। যার জেরেই উর্মিলা দেবী আত্মহত্যা করেন।
ঘটনাস্থলে সিভিল ডিফেন্সের টিম এসে নদীতে মহিলার দেহর খোঁজ চলছে। তবে এই আত্মহত্যার পেছনে কি কারণ রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ












Click it and Unblock the Notifications