তৃণমূলে শোভনের জায়গা কোথায়, ব্যাখ্যা রত্নার

দিদির কাছে শোভনের জায়গা কোথায়, ব্যাখ্যায় জল্পনা বাড়ালেন রত্না

শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে ফেরা নিয়ে মন্তব্য করে ফের জল্পনা বাড়ালেন রত্না চট্টোপাধ্যায়। দল তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দিক, কিংবা তিনি নিজে সরে যান, তার থেকে বড় প্রশ্ন হল অনেকেই বলছেন শোভন চট্টোপাধ্যায় ফিরছেন তৃণমূলে। প্রকাশিত খবর অনুযায়ী এপ্রসঙ্গে রত্না চট্টোপাধ্যায় জানিয়েছেন, শোভন চট্টোপাধ্যায় ফিরলেও দিদির কাছে তাঁর জায়গা আগের মতো হবে না।

নবান্নে বৈশাখীর সঙ্গে মমতার বৈঠক

নবান্নে বৈশাখীর সঙ্গে মমতার বৈঠক

গত শুক্রবার, ১৩ মার্চ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যদিও বৈঠকের পর বৈশাখী সংবাদ মাধ্যমকে জানান, নবান্নে যাওয়ার সঙ্গে শোভনের তৃণমূলে ফেরার কোনও সম্পর্ক নেই। তাঁর দাবি, কলেজের বিষয় নিয়ে কথা বলতে গিয়েছিলেন তিনি।

দায়িত্ব ছাঁটাই রত্নার

দায়িত্ব ছাঁটাই রত্নার

১৪ মার্চ রত্নাকে এক সপ্তাহ আগে দেওয়া দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। রত্না যদিও জানান, তিনি নিজেই দায়িত্ব থেকে সরে এসেছেন। তবে তৃণমূলের অন্দরমহলের খবর শোভন চট্টোপাধ্যায়ের ফেরার পথ প্রশস্থ করতেই এই ব্যবস্থা।

লাভ হবে না শোভনের, বললেন রত্না

লাভ হবে না শোভনের, বললেন রত্না

সূত্রের খবর অনুযায়ী, শোভন চট্টোপাধ্যায় প্রসঙ্গে রত্না চট্টোপাধ্যায় জানিয়েছেন, তৃণমূলে ফিরলেও লাভ কিছু হবে না। তিনি নাকি বলেছেন, তৃণমূলে শোভন চট্টোপাধ্যায় ফিরলেও দিদির কাছে তাঁর জায়গা আর আগের মতো হবে না। তাঁর প্রশ্ন যদি তিনি তৃণমূলে ফিরে আসেন, তাতে কি গত তিন বছরের ইমেজ রাতারাতি বদলে যাবে।

রত্নার কথায় জল্পনার ইতি

রত্নার কথায় জল্পনার ইতি

তবে রত্না চট্টোপাধ্যায় যে কথা বলছেন, সেই প্রসঙ্গে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে সময়ই বলবে শেষ কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+