শহরের প্রতি বরোয় অ্যান্টিজেন টেস্ট শুরু! আধঘন্টার মধ্যে রিপোর্ট
শহরের প্রতি বরোয় অ্যান্টিজেন টেস্ট শুরু! আধঘন্টার মধ্যে রিপোর্ট
শহরে প্রতিটি বরোয় অ্যান্টিজেন টেস্টের সূচনা হল। করোনার সংক্রমণ এলাকাভিত্তিক পরিস্থিতি কী তা জানতে অ্যান্টিজেন টেস্টের কাজ শুরু করা হয়েছে। এদিন চেতলার অহীন্দ্র মঞ্চে এর সূচনা করেন কলকাতা পুরসভার প্রশাসক তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

প্রত্যেক বরোয় পরীক্ষা
ফিরহাদ হাকিম জানিয়েছে, প্রতিটি বরোয় এই পরীক্ষা করা হবে। সপ্তাহে ২ দিন ৩ টি করে ক্যাম্প করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রতিদিন গড়ে ৮০০ জনের অ্যান্টিজেন টেস্ট করার লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রতি বরোতে প্রতিদিন ৫০ জনের টেস্ট করা হবে।

আধঘন্টার মধ্যে রিপোর্ট
অ্যান্টিজেন টেস্টে আধঘন্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাচ্ছে। কেউ করোনা পজিটিভ ধরা পড়লে তাঁর প্রয়োজনীয় চিকিৎসার বন্দোবস্ত করা হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী।

একটি কিটের মধ্যে ১০ জনের নমুনা পরীক্ষা
একটি কিটের মধ্যে ১০ জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে। এই প্রক্রিয়ায় করোনা রোগীদের দ্রুত চিহ্নিত করা যাবে বলে মনে করছেন পুরসভার স্বাস্থ্য আধিকারিকরা।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন মঙ্গলবার
মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন বাংলায় অ্যান্টিজেন টেস্ট শুরু করা হবে। এর ফলে দ্রুত পরীক্ষার ফল মানুষের হাতে চলে আসবে।












Click it and Unblock the Notifications