গৃহ পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার বসিরহাটের বিজেপি নেতা

গৃহ পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার বসিরহাটের বিজেপি নেতা

ফের ধর্ষণে অভিযুক্ত বিজেপি নেতা। এবার বসিরহাটের বিজেপি নেতার বিরুদ্ধে পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে পুলিস। কয়েকদিন আগেই দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন দলেরই এক মহিলা নেত্রী। তার পরেই পদ থেকে সরে দাঁড়ান তিনি।

বিজেপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিজেপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বসিরহাটেক চাঁদনগর গ্রামের বিেজপি নেতা রামপ্রসাদ সাঁপুইয়ের বিরুদ্ধে পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিজেপি নেতার স্ত্রীও বিজেপি কর্মী। করোনা পরিস্থিতির মধ্যেই রাম প্রসাদ সাঁপুইয়ের স্ত্রী বাপের বাড়ি গিেয়ছিলেন। সেই সুযোগে পরিচারিকাকে লাগাতার এক সপ্তাহ ধরে ধর্ষণ করেন তিনি। কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়।

গ্রেফতার বিজেপি নেতা

গ্রেফতার বিজেপি নেতা

পরিচারিকা অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে গোটা ঘটনা প্রকাশ্যে আসে। তারপরেই অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় বিজেপি নেতাকে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

পুলিসের দাবি

পুলিসের দাবি

যদিও পুলিস জানিয়েছে গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে বিজেপি নেতাকে কড়া শাস্তি দেওয়া হবে। আজই বসিরহাট আদালতে পেশ করা হয়েছে বিজেপি নেতাকে। অভিযোগ মিথ্যে প্রামাণিত হলে নির্যাতিতার বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিস।

বিজেপির অন্দরে বাড়ছে চাপ

বিজেপির অন্দরে বাড়ছে চাপ

কয়েকদিন আগে দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানিয়েছিলেন দলেরই এক মহিলা কর্মী। তার জেরে নিজের পদ থেকে সরতে বাধ্য হয়েছিলেন অভিযুক্ত বিজেপি নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+