প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী যুবক
প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল প্রতিবেশী যুবককে। নরেন্দ্রপুর থানার পুলিস বিকাশ মণ্ডল নামে ওই যুবককে গ্রেফতার করে।
প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল প্রতিবেশী যুবককে। নরেন্দ্রপুর থানার পুলিস বিকাশ মণ্ডল নামে ওই যুবককে গ্রেফতার করে। বাড়ির লোকেদের অনুপস্থিতির সুযোগ নিয়ে প্রতিবন্ধী ওই মহিলাকে গত কয়েকদিন ধরেই ধর্ষণ করছিল বিকাশ।

পরিবারের লোকরা জানিয়েছেন, সকাল থেকে বাড়িতে একাই থাকত প্রতিবন্ধী ওই মহিলা। বাড়ির সকলে কাজে বেরিয়ে যেতেন। প্রতিবেশী যুবক গল্প করার নাম করে তাঁদের বাড়িতে গিয়ে প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণ করত বলে অভিযোগ।
গত কয়েকদিন ধরে মহিলার আচরণে অসঙ্গতি লক্ষ করতে থাকেন পরিবারের লোকেরা । সন্দেহ হওয়ায় তাঁরা মঙ্গলবার কাজে যাওয়ার নাম করে বাড়ির আশপাশে লুকিয়ে পড়েন। ঠিক সময়ে প্রতিবেশী যুবক ঘরে ঢুকে প্রতিবন্ধী মহিলার সঙ্গে অশালীন আচরণ করতে শুরু করেন। পরিবারের লোকেরা তাঁকে হাতে নাতে ধরে ফেলে পুলিসের হাতে তুলে দেয়।












Click it and Unblock the Notifications