করোনা ভাইরাস নিয়ে রাজ্যের পরিস্থিতি জানতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের
করোনা ভাইরাস নিয়ে রাজ্যের পরিস্থিতি জানতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের
করোনা ভাইরাস সংক্রমণে রাজ্যের পরিস্থিতি কী? জানতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য সরকার কী কী পদক্ষেপ নিয়েছেন সেকথাও জানতে চেয়েছেন রাজ্যপাল। করোনা আতঙ্কে রাজ্যেও প্রায় অঘোষিত বনধের পরিস্থিতি তৈরি হয়েছে। স্কুল কলেজ থেকে শুরু করে সিনেমা হল সব বিনোদন পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের
করোনা ভাইরাস নিয়ে রাজ্যের পরিস্থিতি জানতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন রাজ্যপাল জগদীপ খনখড়। রাজভবনের পক্ষ থেকে রাজ্যপালের চিঠি মুখ্যমন্ত্রীর দফতরে পৌঁছে দেওয়া হয়েছে। রাজ্যপাল জানতে চেয়েছেন করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে। যদিও মুখ্যমন্ত্রীর তরফে এখনও সেই চিঠির জবাব দেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।

করোনা মোকাবিলায় বন্ধ স্কুল কলেজ
করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় রাজ্যের সব স্কুল কলেজে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ জাির করেেছন মুখ্যমন্ত্রী। বন্ধ করে দেওয়া হয়েছে সিনেমা হল, থিয়েটারও। রাজ্যের সব বিনোদন পার্ক ভিক্টোরিয়া মেমোরিয়াল, সায়েন্স সিটি, জাদুঘর বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্যের সব চিড়িয়াখানা বন্ধ রয়েছে। অন্যদিকে করোনা ভাইরাস মোকাবিলায় ২০০ কোটি টাকার তহবিল ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যাতে স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যবিমা করানো হবে বলে জানিয়েছেন তিনি।

পিছিয়ে গিয়েছে পুরভোট
করোনা ভাইরাসের কারণে এপ্রিলের পুরভোট স্থগিত রাখা হয়েছে। প্রায় ১৫ দিন পিছিয়ে দেওয়া হয়েছে পুরভোট। নির্বাচন কমিশনের পক্ষ থেকে গতকাল সর্বদল বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে রমজান মাসের পরেই পুরভোট করানো হবে। ৩০ মার্চ পর্যন্ত সবরকম নির্বাচনী কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।












Click it and Unblock the Notifications