নির্লজ্জের মতো একটি বিশেষ শ্রেণির তোষণ করছেন মুখ্যমন্ত্রী, পাল্টা আক্রমণ শানালেন রাজ্যপাল ধনখড়

নির্লজ্জের মতো একটি বিশেষ শ্রেণির তোষণ করছেন মুখ্যমন্ত্রী, পাল্টা আক্রমণ শানালেন রাজ্যপাল ধনখড়

মুখ্যমন্ত্রীর মুলসিম তোষণ চরমে উঠেছে। নির্লজ্জের মত মুসলিম তোষণ করে চলেছেন তিনি। মুখ্যমন্ত্রীকে দেওয়া ১৪ পাতার চিঠিতে সরাসরি এভাবেই আক্রমণ শানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মুখ্যমন্ত্রীর দেওয়া পাঁচ পাতার চিঠির জবাবে ১৪ পাতার চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল।

মুসলিম তোষণ করছেন মুখ্যমন্ত্রী

মুসলিম তোষণ করছেন মুখ্যমন্ত্রী

নির্লজ্জের মতো মুসলিম তোষণ করে চলেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার ১৪ পাতার চিঠিতে সরাসরি এরকমই বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে নিজামউদ্দিনের প্রসঙ্গে প্রশ্ন করায় মুখ্যমন্ত্রী এড়িয়ে গিয়েছিলেন সেই প্রসঙ্গ। রাজ্যপাল আবার সেকথা মনে করিয়ে দিয়ে রাজ্যপাল লিখেছেন, 'নিজের বিবেকের কথা শুনুন এবং রাষ্ট্রীয় বিধি মেনে চলুন। নিজেকে আয়নার সামনে দাঁড় করান। '

লকডাউন নিয়ে অভিযোগ

লকডাউন নিয়ে অভিযোগ

এর আগে রাজ্যের একাধিক জেলায় পুলিস প্রশাসন লকডাউন রক্ষা করতে ব্যর্থ বলে অভিযোগ করেছিলেন রাজ্যপাল। লকডাউন রক্ষায় আধাসেনা নামানোর দাবি জানিয়েছিলেন তিনি। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যে লকডাউন রক্ষা না করার অভিযোগ করা হয়েছিল। রাজাবাজার, নারকেলডাঙা, মেটিয়াবুরুজ সহ একাধিক জায়গার নাম চিঠিতে লিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হয়েছিল।

মুখ্যমন্ত্রীর প্রচার

মুখ্যমন্ত্রীর প্রচার

গত তিনদিন ধরে লকডাউন রক্ষায় রাজাবাজার, পার্ক সার্কাস, খিদিরপুর, মৌলালিতে মাইকে করে প্রচার চালিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য মুখ্যমন্ত্রীর এই সুনির্দিষ্ট এলাকাগুলিতে প্রচারই বুঝিয়ে দিয়েছে কোথায় কোথায় লকডাউন অমান্য করা হয়েছে। এই নিয়ে সরব হয়েছিল বিজেপিও। রাজ্যপালের মন্তব্যেও সেই দিকেই ইঙ্গিত করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+