বুমেরাং হল রেশন দুর্নীতির অভিযোগ, বিজেপির পার্টি অফিসে উদ্ধার বস্তা বস্তা রেশনের চাল
বুমেরাং হল রেশন দুর্নীতির অভিযোগ, বিজেপির পার্টি অফিসে উদ্ধার বস্তা বস্তা রেশনের চাল
রাজ্যে রেশন দুর্নীতি চলছে এই নিয়ে দিল্লি পর্যন্ত নালিশ ঠুকেছিল রাজ্য বিজেপি। জলপাইগুড়ির বানারহাটে সেই বিজেপির পার্টি অফিস থেকেই উদ্ধার হল বস্তা বস্তা রেশনের চাল। পুলিস গিয়ে ফুট ইনস্পেক্টরকে সঙ্গে নিয়ে কয়েকশো কুইন্টাল চাল বিজেপি পার্টি অফিস থেকে উদ্ধার করে।

বিজেপি পার্টি অফিসে রেশনের চাল
জলপাইগুড়ির বানারহাটে বিেজপির পার্টি অফিসে বস্তা বস্তা রেশনের চাল মজুত করে রাখার অভিযোগ। প্রায় কয়েকশো কুইণ্টাল চাল সেখানে মজুত করে রাখা হয়েছিল। পুলিস গিয়ে সেই চাল উদ্ধার করে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘটনার তদন্তের দাবি করা হয়েছে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান অভিযোগ করেছেন রেশন ডিলার আগামী মাসের চাল তুেল পুরোটাই বিজেপির পার্টি অফিসে রেখে এসেছিল।

বিজেপির সাফাই
এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই জলপাইগুড়ি বিজপির সভাপতি বাপি গোস্বামী সাফাই গেয়েছেন। তিনি বলেছেনষ লোকসভা ভোটের সময় এই পার্টি অফিস তাঁরা ভাড়া নিয়েছিল। পরে সেটা ছেড়ে দেওয়া হয়। শুধু পার্টির ফ্ল্যাগ গুলো খোলা হয়নি। অথচ সেখানে শুধু ফ্ল্যাগ নয় বিজেপি নেতা অমিত শাহ, নরেন্দ্র মোদীর ছবিও ছিল বলে জানিয়েছে পুলিস।

রেশন দুর্নীতির অভিযোগ
লকডাউন প্যাকেজ ঘোষণার পর থেকেই রাজ্যের রেশন দুর্নীতি নিয়ে বিভিন্ন প্রান্তে সরব হয়েছে বিজেপি। রাজ্যে সরকার ঠিক মত রেশন বিলি করছেন না বলে রাজ্যপাল থেকে কেন্দ্রীয় সরকার সর্বত্র নালিশ ঠুকেছিলেন দিলীপ ঘোষরা। এই নিয়ে বিজেপির পাশেও দাঁড়িয়েছিলেন রাজ্যপাল। রেশন দুর্নীতি নিয়ে মমতা সরকারের সমালোচনাও করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications