পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে সংঘাত বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের, বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা

শীতেও ঘূর্ণাবর্তের হাত থেকে রেহাই নেই। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। একদিকে ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে বিপরীতমুখী ঘূর্ণাবর্ত।

শীতেও ঘূর্ণাবর্তের হাত থেকে রেহাই নেই। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। একদিকে ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে বিপরীতমুখী ঘূর্ণাবর্ত। তারই জেরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলার আকাশে। বড়দিনের সকাল থেকেই তা মেঘলা আকাশ। মাঝেমধ্যে মেঘ ফাঁকে রোদ উঁকি দিলেও তা মিলিয়ে গিয়েছে অচিরেই।

পশ্চিমী ঝঞ্ঝা ও বিপরীতমুখী নিম্নচাপের জের

পশ্চিমী ঝঞ্ঝা ও বিপরীতমুখী নিম্নচাপের জের

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এই পশ্চিমী ঝঞ্ঝা ও বিপরীতমুখী নিম্নচাপের জেরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েচে হাওয়া অফিস। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে পের মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা দেবে।

বুধবার থেকেই বৃষ্টির সম্ভাবনা

বুধবার থেকেই বৃষ্টির সম্ভাবনা

হাওয়া অফিস জানিয়েছে, বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা হবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। মূলত ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে বৃষ্টি হবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রাম জেলায়।

সকাল থেকেই মেঘলা আকাশ বাংলায়

সকাল থেকেই মেঘলা আকাশ বাংলায়

কলকাতায় এদিন সকাল থেকেই মেঘলা আকাশ ছিল। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৯ ডিগ্রি। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সিলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা মেঘলা আকাশের জন্য বিগত দু-তিনদিনের তুলনায় একটু বেড়ে গিয়েছে।

ঘূর্ণাবর্তের ছড়াছড়ি দেশজুড়ে

ঘূর্ণাবর্তের ছড়াছড়ি দেশজুড়ে

অন্যদিকে আরব সাগরেও তৈরি হয়েছে একটি নিম্নচাপ। আরব সাগরে এই নিম্নচাপের সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্তও। আর একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাকিস্তানের দিকে। এছাড়া পুবালি অক্ষরেখা রয়েছে দক্ষিণ তামিলনাড়ুতে, অসমেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+