তৃণমূল যেখানে, দুর্নীতি সেখানে! মুখ্যমন্ত্রী মমতাকে কাটমানি নিয়ে বিস্ফোরক প্রশ্ন রাহুল সিনহার

হুড়োহুড়ি করে আম্ফানের ত্রাণ দিতে গিয়ে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য হাস্যকর। এই ভাষাতেই মুখ্যমন্ত্রীর প্রতি আক্রমণ শানালেন বিজেপি নেতা রাহুল সিনহা।

হুড়োহুড়ি করে আম্ফানের ত্রাণ দিতে গিয়ে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য হাস্যকর। এই ভাষাতেই মুখ্যমন্ত্রীর প্রতি আক্রমণ শানালেন বিজেপি নেতা রাহুল সিনহা। কটাক্ষ করে তাঁর প্রশ্ন, যদি হুড়োগুড়ির মধ্যে ত্রাণ দিতে গিয়ে কাটমানি রাজ প্রতিষ্ঠিত হয়, তাহলে করোনার রেশন নিয়ে কী হল।

মুখ্যমন্ত্রীর দোষ স্বীকার

মুখ্যমন্ত্রীর দোষ স্বীকার

সোমবার নবান্নের সভা ঘরে টলিউডের কলাকুশলীদের নিয়ে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপর সাংবাদিক বৈঠকে একাধিক সিদ্ধান্তের কথা তিনি ঘোষণা করেন। সেখানেই ত্রাণ বিলি নিয়ে অভিযোগের বিষয়টি উঠে আসে। তখনই মুখ্যমন্ত্রী বলেন স্বল্প সময়ের মধ্যে ত্রাণসামগ্রী-টাকা পাঠানো হয়েছে। তাই খামতি রয়েছে গিয়েছে পরিষেবায়। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, কেউ ত্রাণ থেকে বঞ্চিত হবেন না।

রাহুল সিনহার কটাক্ষ

রাহুল সিনহার কটাক্ষ

মুখ্যমন্ত্রীর মন্তব্যকে হাস্যকর বলে কটাক্ষ করেছেন বিজেপির নেতা রাহুল সিনহা। তাঁর প্রশ্ন যদি হুড়োগুড়ির মধ্যে ত্রাণ দিতে গিয়ে কাটমানি রাজ প্রতিষ্ঠিত হয়, তাহলে করোনার রেশন নিয়ে কী হল। তিনি বলেন, চাল চোর তৃণমূলের নাম সারা বাংলায় খ্যাত হয়ে গেল।

মুখ্যমন্ত্রীকে প্রশ্ন রাহুলের

মুখ্যমন্ত্রীকে প্রশ্ন রাহুলের

মুখ্যমন্ত্রীর উদ্দেশে রাহুল সিনহার প্রশ্ন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা, যার থেকে তৃণমূল লাগাতার কাটমানি খাচ্ছে, মুখ্যমন্ত্রী তা নিয়ে কেন কোনও শব্দ করছেন না। তিনি বলেন, তৃণমূল দলটাই হল কাটমানি খোর পার্টি। আপাদমস্তক অসাদুতে ভর্তি।

আগেও কাটমানি নিয়ে তৃণমূলকে আক্রমণ

আগেও কাটমানি নিয়ে তৃণমূলকে আক্রমণ

দিন কয়েক আগেও রাহুল সিনহা কাটমানি নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন, তৃণমূলের কাটমানির ওপরে ভরসা। কিন্তু দেশের জনগণ এবং প্রধানমন্ত্রীর ওপর ভরসা নেই। তিনি টিকটক সহ যে ৫৯ টি অ্যাপ দেশে নিষিদ্ধ করা হয়েছে, তার বিরুদ্ধে সওয়াল করা নিয়েও প্রশ্ন তুলেছেন রাহুল সিনহা। তাঁর আবেদন ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+