করোনা নিয়ে মমতার তোপ, মুখ্যমন্ত্রীর বুদ্ধি নিয়ে পাল্টা কটাক্ষ বিজেপি নেতা রাহুল সিনহার

স্বাভাবিক বুদ্ধি নেই মমতার, করোনা মন্তব্যে নিশানা রাহুলের

করোনা ভাইরাস নিয়ে মন্তব্যের জন্য পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। এদিন বুনিয়াদপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লির ঘটনাকে ভুলিয়ে দেওয়ার জন্য করোনা করোনা করা হচ্ছে। এপ্রসঙ্গে কটাক্ষ করতে গিয়ে রাহুল সিনহা বলেন, ব্যক্তির মতোই নজরের সীমা।

ভারতে করোনা সংক্রমণ বাড়ছে

ভারতে করোনা সংক্রমণ বাড়ছে

সারা দেশে কমপক্ষে ২৮ জনের শরীরে করোনা সংক্রমণ দেখা গিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রা। তবে এঁদের মধ্যে ১২ জন ভারতীয় নাগরিক এবং বাকি ১৬ জন ইতালির। করোনা পরীক্ষার জন্য ইরানে একটি ল্যাবরেটরি তৈরির পরিকল্পনা করেছে কেন্দ্র। ইরান সরকার অনুমতি দিলেই কাজটি করা হবে বলে তিনি জানিয়েছেন।

কেন্দ্রও সংবাদমাধ্যমকে আক্রমণ মমতার

কেন্দ্রও সংবাদমাধ্যমকে আক্রমণ মমতার

করোনা ভাইরাস নিয়ে অত্যধিক লাফালাফি করছে কিছু মিডিয়া। এদিন সংবাদ মাধ্যমের একাংশের সমালোচনা করেন তিনি। বলে অনেকে করোনা করোনা করে মাথা ঘামাচ্ছে। এটা রোগ ঠিকই, তবে প্যানিকি করবেন না। উপদেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ দিল্লির ঘটনা ভুলানোর জন্য করোনা করোনা করা হচ্ছে। তিনি বলেন, দিল্লিতে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের কারও করোনা বা ডেঙ্গু হয়নি। সুস্থ মানুষগুলোকে জ্যান্ত মেরে দেওয়া হল বলে অভিযোগ করেছেন তিনি।

রাহুল সিনহার আক্রমণ

রাহুল সিনহার আক্রমণ

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে নিশানা করেছেন বিজেপি নেতা রাহুল সুনহা। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ব্যক্তির মতোই নজরের সীমা। নাম না করে তিনি বলেন, চিন্তার মাত্রা এর থেকে বেশি হতে পারে না।

স্বাভাবিক বুদ্ধি নেই, বললেন রাহুল

স্বাভাবিক বুদ্ধি নেই, বললেন রাহুল

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আক্রমণ তীব্র করে রাহুল সিনহা বলেন, স্বাভাবিক বুদ্ধি নেই। স্বাভাবিক মানুষও নন তিনি। এর কারণে রাজ্যের মান মর্যাদা নষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+