কেরলে শত্রু সিপিএমের বিরুদ্ধে ভোট মিটতেই বাংলায় প্রচারে রাহুল, লক্ষ্য অধীর-গড়
কেরলে শত্রু সিপিএমের বিরুদ্ধে ভোট মিটতেই বাংলায় প্রচারে রাহুল, লক্ষ্য অধীর-গড়
কেরলে লড়াই বাম বনাম কংগ্রেসের। কিন্তু বাংলায় বামেরা বন্ধু। তাই এতদিন রাহুল গান্ধী বাংলার প্রচারে আসতে পারেননি। কেরলের ভোট মিটতেই রাহুল গান্ধী বাংলায় ভোট প্রচারে আসছেন। বৃহস্পতিবার রাহুল গান্ধীর বাংলা সফর নিয়ে ইঙ্গিত দিল প্রদেশ কংগ্রেস। শেষ দু-দফায় প্রচারে আসতে পারেন তিনি। কংগ্রেসের গড় ধরে রাখার চ্যালেঞ্জ নিয়েই তিনি আসছেন।

রাহুলের প্রচারে আসার পিছনে দুটো কাঁটা ছিল
বাংলায় রাহুলের প্রচারে আসার পিছনে দুটো কাঁটা ছিল। এক, কেরলের শক্র বাংলায় বন্ধু। দুই আইএসএফের সঙ্গে জোট। প্রথম কাঁটা সরে গিয়েছে কেরলের ভোট হয়ে যাওয়ার পর। এতদিন কেরল, তামিলনাড়ু, পুদপুচেরিতে নিয়মিত প্রচার করেছেন। শীর্ষ নেতৃত্ব প্রচার করে গিয়েছেন অসমেও। শুধু বাদ ছিল বাংলা।

রাজ্যে প্রচারে ঝড় তুলতে পারেন রাহুল গান্ধী
বুধবার প্রদেশ কংগ্রেসের সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেছিলেন, যথা সময়ে প্রচারে আসবেন কংগ্রেসের শীর্ষ নেতারা। সেই সময় এবার এসে গিয়েছে। শেষ দু-দফা ভোট মুর্শিদাবাদ ও মালদহের মতো কংগ্রেসের শক্ত ঘাঁটিতে। তাই শেষ দু-দফার আগে রাজ্যে প্রচারে ঝড় তুলতে পারেন রাহুল গান্ধী। এমনই আভাস দিল প্রদেশ কংগ্রেস।

মুর্শিদাবাদ ও মালদহের শক্ত ঘাঁটিতে প্রচারে রাহুল!
মুর্শিদাবাদ ও মালদহে এখনও যথেষ্ট প্রভাব রয়েছে কংগ্রেসের। সেই শক্ত ঘাঁটি ধরে রাখতেই রাজ্যে আসতে পারেন রাহুল গান্ধী। কংগ্রেসের পর্যবেক্ষক জিতিন প্রসাদ পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নিয়েছেন, ওই দুই জেলায় রাহুল গান্ধীর জনসভা করা বাঞ্ছনীয়। সেইমতো তিনি আসছেন প্রচারে এমনটা প্রায় নিশ্চিত।

বাংলার ভোটে রাজ্য নেতৃত্ব রাহুলকে চেয়েছিল আগেই
রাজ্য নেতৃত্ব রাহুলকে চেয়েছিল চতুর্থ ও পঞ্চম দফাতেও। চতুর্থ দফায় আলিপুরদুয়ারে ভোট। সেখানে প্রার্যী দেবপ্রসাদ রায়। উত্তরবঙ্গে আরও তিন বিদায়ী বিধায়কের ভোট এই দুই দফায় রয়েছে। কংগ্রেসের বিদায়ী বিধায়ক সুখবিলাস বর্মা, সুনীল তিরকে, শঙ্কর মালাকারের হয়ে প্রচারে আসুন রাহুল, চেয়েছিল প্রদেশ। রাহুল না এলে প্রিয়াঙ্কাকে চেয়েছিল কংগ্রেস, তিনি স্বামী করোনা আক্রান্ত হওয়ায় আইসোলেশনে রয়েছেন।












Click it and Unblock the Notifications