দুর্গাপুজোয় নিরাপত্তা জোরদার করতে প্রস্তুতি শুরু হাওড়া পুলিসের
কলকাতা শহরের মতোই দুর্গাপুজোতে সমান ভিঁড় হয় হাওড়া শহরে। বাইরে থেকে দর্শনার্থীরা আসেন। পুজোর কটা দিন নিরাপত্তা জোরদার করতে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে হাওড়া সিটি পুলিস।
কলকাতা শহরের মতোই দুর্গাপুজোতে সমান ভিঁড় হয় হাওড়া শহরে। বাইরে থেকে দর্শনার্থীরা আসেন। পুজোর কটা দিন নিরাপত্তা জোরদার করতে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে হাওড়া সিটি পুলিস। দর্শনার্থীরা যাতে নিরাপদে মণ্ডপে মণ্ডপে পুজো দেখতে পারেন তার জন্য শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বাড়ানো হচ্ছে। হাওড়ার পুলিস কমিশনার গৌরম শর্মা জানিয়েছেন, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত হাওড়া শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে টোটো চলাচল বন্ধ থাকবে। তবে দিনের বেলায় টোটো চলবে।

হাওড়ার শরৎ সদনে পুজো উপলক্ষ্যে পুলিশ গাইড ম্যাপ প্রকাশ করে গৌরব শর্মা জানান, হাওড়ার বড় পুজো বলে পরিচিত মন্ডপ গুলির আশেপাশেও টোটো চলাচল বন্ধ থাকবে।
দর্শনার্থীদের সুবিধার্থে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিসি সহায়তা কেন্দ্র থাকবে। পুজো মণ্ডপের কাছাকাছি এলাকায় সাদা পোশাকের পুলিস মোতায়েন থাকবে। ইভটিজিং রুখতে মহিলাপুলিসও থাকবে রাস্তায়।












Click it and Unblock the Notifications