বোনকে কটূক্তির প্রতিবাদ করে প্রহৃত দাদা, রাস্তায় ফেলে রড-লাঠি দিয়ে মার
বোনকে কটূক্তির প্রতিবাদ করে প্রহৃত হলেন দাদা। হাওড়ার উলুবেড়িয়ায় উত্তর জগদীশপুরে বুধবার রাতে ঘটনাটি ঘটে।
হাওড়া, ১৬ মার্চ : বোনকে কটূক্তির প্রতিবাদ করে প্রহৃত হলেন দাদা। হাওড়ার উলুবেড়িয়ায় উত্তর জগদীশপুরে বুধবার রাতে ঘটনাটি ঘটে। বোনের সম্ভ্রম বাঁচাতে গিয়ে পাড়ার যুবকদের হাতে বেধড়ক মার খেয়ে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি শেখ খোকন। শেখ লাল্টু ও ভুট্টোর বিরুদ্ধে উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে খোকনের পরিবারের পক্ষ থেকে।
পাড়ার দুই যুবক লাল্টু ও ভুট্টো বেশ কিছুদিন ধরেই খোকনের বোনকে উত্যক্ত করে আসছিল। শুধু খোকনের বোনকেই নয়, তাদের জ্বালায় পাড়ার অন্য কোনও মেয়েদেরও বাইরে বেরনোর উপায় ছিল না। পাড়ার অন্য মেয়েদেরও বিরক্ত করত তারা। এর প্রতিবাদে গ্রামবাসীদের সই সংগ্রহ করছিল খোকন। তা জানতে পেরেই লাল্টু ও ভুট্টো চড়াও হয় খোকনের উপর।

বুধবার রাতে ব্যবসার কাজ সেরে ফিরছিল খোকন। সেইসময় উলুবেড়িয়ার ফতেপুরের কাছে তাঁর রাস্তা আটকে দাঁড়ায় লাল্টু, ভুট্টো ও তাদের বন্ধু মুজিদ। খোকনকে রাস্তায় ফেলে লাঠি-রড দিয়ে বেধড়ক পেটায় তারা। তারপর রাস্তায় ফেলে রেখেই পালিয়ে যায়। খবর পেয়ে বাড়ির লোক ছুটে যায় খোকনকে বাঁচাতে। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় উলুবেড়িয়া হাসপাতালে। অভিযোগ দায়ের করা হয় উলুবেড়িয়া থানায়। পুলিশ তদন্ত শুরু করেছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications