সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু , জানান দিতে শুরু হয়ে গেল প্রাক বর্ষার বৃষ্টি

সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু , জানান দিতে শুরু হয়ে গেল প্রাক বর্ষার বৃষ্টি

রাজ্যে শুরু হয়ে গেল প্রাক বর্ষার বৃষ্টি। ভোরবেলা থেকেই আকাশ কালো করে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে আগামিকাল থেকে সক্রিয় হতে শুরু করবে মৌসুমি বায়ু। সেকারণেই রাজ্যে শুরু হয়ে গিয়োছে প্রাক বর্ষার বৃষ্টি। আগামি বৃহস্পতিবার অর্থাৎ তিন তারিখ থেকেই দেশে ঢুকছে বর্ষা। কেরলে ঢুকে পড়বে মৌসুমি বায়ু।

আসছে বর্ষা

আসছে বর্ষা

আর দেরি নেই বর্ষা আসতে। এবার একেবারে সময় মেপেই বর্ষা আসছে দেশে। আগামিকালের মধ্যেই মৌসুমি মায়ু সক্রিয় হয়ে উঠবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া বিদরা জানিয়েছেন এবারে বর্ষায় পর্যাপ্ত বৃষ্টি হবে। অর্থাৎ গত ২ বারে বর্ষায় বেশি বৃষ্টি হয়েছিল। এবার সেটা হবে না। একেবারে যতটা বৃষ্টি হওয়ার কথা ততটাই বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

প্রাক বর্ষার বৃষ্টি

প্রাক বর্ষার বৃষ্টি

মৌসুিম বায়ুর আগমন বার্তা নিয়ে রাজ্যে শুরু হয়ে গেল প্রাক বর্ষার বৃষ্টি। সকাল থেকে কলকাতা শহর সহ রাজ্যের একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। আগামিকাল থেকে সক্রিয় হবে মৌসুমি বায়ু। তারপরেই কেরলে প্রবেশ করবে বর্ষা। তাই আজ থেকেই পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা সহ রাজ্যের ৫ জেলায় আগামি ২৪ ঘণ্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

তাপমাত্রা বাড়বে

তাপমাত্রা বাড়বে

বৃষ্টি হলেও শহরের তাপমাত্রা কিন্তু বাড়বে। আবহাওয়া দফতপ সূত্রে খবর ৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। তবে টানা বৃষ্টি হলে তাপমাত্রায় হেরফের হতে পারে। আপাতত গরম বাড়বে বলে জানানো হয়েছে। ইয়াসের দাপটের পরে পরেই রাজ্যে ফের বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় উদ্ধার কাজে সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নদীর জল ফের বাড়তে শুরু করতে পারে বলে আশঙ্কা।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি

মৌসুমি বায়ু কেরল থেকে সরাসরি উত্তর পূর্ব ভারতের দিকে এগোয়।কাজেই প্রাক বর্ষার বৃষ্টি উত্তর বঙ্গেও শুরু হয়ে গিয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলা ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে বলে জানানো হয়েছে। আগামি ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের কয়েকটি েজলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+