পিকের টিমকে নিয়ে ফ্যাসাদে তৃণমূল! ২০২১-এর লক্ষ্যে দুর্নীতিমুক্ত দল গড়তে ‘স্বচ্ছ অভিযান’
পিকের টিমকে নিয়ে ফ্যাসাদে তৃণমূল! ২০২১-এর লক্ষ্যে দুর্নীতিমুক্ত দল গড়তে ‘স্বচ্ছ অভিযান’
২০১৯ লোকসভা নির্বাচন শেষে তৃণমূলের দায়িত্ব নেওয়ার পর থেকেই ভোট কৌশলী প্রশান্ত কিশোর দলকে দুর্নীতিমুক্ত করতে চাইছেন। তাঁর পরিকল্পনায় স্বচ্ছতাই সাফল্যের চাবিকাঠি। তাই ২০২১-এর জন্য তৃণমূলকে তিনি দুর্নীতিমুক্ত করতে চাইছেন। সেই লক্ষ্যেই তিনি তৃণমূলে দুর্নীতিগ্রস্থ নেতাদের তালিকা তৈরি করছেন।

দুর্নীতিগ্রস্তদের তালিকা তৈরি হচ্ছে
এখানেই উঠেছে প্রশ্ন। শেষে না ঠগ বাছতে গিয়ে না গাঁ উজাড় হয়ে যায়! প্রশান্ত কিশোর এবং তাঁর টিম এখন নজর দিয়েছেন কোচবিহারে। এই জেলায় কোন নেতা সম্প্রতি বেশি সম্পত্তির মালিক হয়েছেন? কার আচরণ এই শাসনকালে সবথেকে বেশি বদলেছে, তা খুঁজে বের করতে চাইছেন তাঁরা।

তৃণমূলের স্বচ্ছতা অভিযানে পিকে
মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় এনে দেওয়াই লক্ষ্য ভোট কৌশলী প্রশান্ত কিশোরের। তাই দলের ভাবমূর্তি স্বচ্ছ করতে উদ্যোগী হয়েছেন তিনি। দলে যাঁদের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে তাঁদের সামনের সারিতে আনতে চাইছেন। দলের কোনও নেতার বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ ওঠে, তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতেও পরামর্শ দিচ্ছেন তিনি।

দুর্নীতিমুক্ত তৃণমূলের লক্ষ্যে পিকে্
পিকে যখন তৃণমূলের দুর্নীতিগ্রস্থ নেতাদের নামের তালিকা তৈরি করছেন, তখন তৃণমূলের অন্দরে সংশয় বিরাজ করছে। পরিস্থিতি যা, তাতে পিকের স্বচ্ছতা অভিযান থমকে যেতে পারে যে কোনও মুহূর্তে। যে জেলা দিয়ে এই অভিযান শুরু হয়েছে, সেই জেলা যে দুর্নীতির তালিকায় উপরে আছে, তা বিলক্ষণ জানে রাজনৈতিক মহল।

পিকের স্বচ্ছতা অভিযানে সায় দলের
তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির এই অভিযোগ বিজেপি বা বিরোধীরা করে আসছেন দীর্ঘদিন ধরে। এখন পিকে এসে স্বচ্ছতার দাওয়াই দিয়েছেন। তৃণমূল এতদিন বিরোধীদের অভিযোগ কানে না তুললেও, পিকের স্বচ্ছতা অভিযানে সায় দিয়েছে। ফলে পিকের টিম তালিকা তৈরি করে দুর্নীতি সাফ করতে আসরে নেমেছে।

স্বচ্ছতা অভিযানকে বিষোদ্গার বিজেপির
আর তৃণমূলের এই স্বচ্ছতা অভিযানকে বিষোদ্গার করেছে বিজেপি। কোচবিহার জেলা বিজেপির সভানেত্রী মালতী রাভা জানিয়েছেন, তৃণমূলে ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে। সবাই তো দুর্নীতিতে অভিযুক্ত। দুর্নীতিগ্রস্তদের নামের তালিকা সামনে এলে দেখবেন, কেউ আর অবশিষ্ট নেই তৃণমূলের।

বিজেপির অভিযোগ খণ্ডন তৃণমূলের
কোচবিহারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মন জানিয়েছেন, এই অভিযান নিয়ে কোনও মন্তব্য করবে না। তবে এটুকু বলতে পারি, তৃণমূলে দুর্নীতিগ্রস্থদের কোনও জায়গা নেই। বিরোধীদের ওই নিছক অভিযোগের কোনো সারবত্তা নেই।












Click it and Unblock the Notifications