মমতার জন্য কোনও ভূমিকার দরকার নেই, প্রথম দফার ভোটে আগেকার টুইট স্মরণ করালেন প্রশান্ত কিশোর

মমতার জন্য কোনও ভূমিকার দরকার নেই, প্রথম দফার ভোটে আগেকার টুইট স্মরণ করালেন প্রশান্ত কিশোর

বাংলা তাঁর বিশ্বস্ত এবং প্রিয় কন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রথমদফার ভোটের দিন সংবাদ মাধ্যমকে এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের (trinamool congress) ভোট কুশলী প্রশান্ত কিশোর (prashant jishor)। এদিন রাজ্যের পাঁচ জেলায় ৩০ আসনে ভোট চলছে। এই আসনগুলির অধিকাংশে ২০১৯-এর লোকসভা নির্বাচনে ভাল ফল করেছিল বিজেপি।

 বাংলার মানুষ মমতার পাশে

বাংলার মানুষ মমতার পাশে

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে প্রশান্ত কিশোর জানিয়েছেন, তিনি দেখতে পেয়েছেন, বাংলার মানুষ তাঁদের বিশ্বস্ত এবং প্রিয় কন্যার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তাঁর জন্য কোনও ভূমিকার দরকার পড়ে না। কেননা তাঁর নাম হল মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য গত দুবছরের কিছু কম সময় ধরে প্রশান্ত কিশোর তৃণমূলের পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। তৃণমূলের সঙ্গে প্রশান্ত কিশোরের কাজের শুরু ২০১৯-এর ৬ জুন।

নির্ধারিত জয়ের পথে তৃণমূল

নির্ধারিত জয়ের পথে তৃণমূল

প্রশান্ত কিশোর বলেছিল তিন সংখ্যায় পৌঁছতে পারবে না বিজেপি। গত ডিসেম্বরে এই মন্তব্য করেছিলেন তিনি। প্রশান্ত কিশোর বলেছিল, টুইটটা সেভ করে রাখতে। যদি বিজেপির এর থেকে ভাল কোনও ফল করে তাহলে তিনি তাঁর কাজ ছাড়বেন। এনিয়ে প্রশ্ন করা হলে প্রশান্ত কিশোর বলেছেন, তৃণমূল কংগ্রেস নির্ধারিত জয়ের দিকে এগিয়ে চলেছে। কেননা বাংলার তাঁর নিজের মেয়েকেই চায়।

প্রশান্ত কিশোরের পরিকল্পনা

প্রশান্ত কিশোরের পরিকল্পনা

লোকসভা ভোটের পরবর্তী পর্যায়ে তৃণমূলের হারিয়ে যাওয়া ভোট ফিরিয়ে আনতে একাধিক পরিকল্পনা নিয়েছিলেন প্রশান্ত কিশোর। যার মধ্যে রয়েছে দিদিকে বলোর মতো কর্মসূচি। এতে জঙ্গলমহলের পিছিয়ে পড়া মানুষজনের ওপরে জোর দেওয়া হয়েছিল।
বর্তমান পরিস্থিতিতে তৃণমূল ২০১৯-এর হারিয়ে যাওয়া ভোট ব্যাঙ্ক কিছুটা হলেও উদ্ধার করতে পারবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। পাশাপাশি জঙ্গলমহলের কুর্মি ভোটও এই নির্বাচনে বিশেষ ভূমিকা নেবে।

বিজেপির ভিত মজবুত হয়েছে

বিজেপির ভিত মজবুত হয়েছে

এদিন যে ৩০ আসনে ভোট হয়েছে, একটা সময়ে জঙ্গলমহলের সেই এলাকা ছিল মাওবাদীদের দখলে। পরবর্তী সময়ে এই এলাকা থেকে তৃণমূল ভোট পেলেও, ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই এলাকায় বাম হোক কিংবা তৃণমূল, সব ভোট গিয়ে পড়েছে বিজেপির ঝুলিতে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময়ে পরিস্থিতির ব্যাপক পরিবর্তন হয়। আদিবাসী অধ্যুষিত এইসব এলাকায় বিজেপি তাঁদের ভিত মজবুত করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+