বিজেপিকে ঠেকাতে পিকের সূত্রেই সম্মতি মমতার! কলকাতায় লড়াইয়ের ছক কষে ফেলল তৃণমূল

বিজেপিকে ঠেকাতে পিকের সূত্রেই সম্মতি মমতার! কলকাতায় লড়াইয়ের ছক কষে ফেলল তৃণমূল

প্রশান্ত কিশোরকে সারা রাজ্যের বিজেপি বিরোধী ফর্মুলা তৈরির জন্য নিয়োগ করেছে তৃণমূল। এতদিন পর্যন্ত জেলায় প্রশান্ত কিশোরের ঘর গোছানোর কথা শোনা যাচ্ছিল। এবার সামনে এল কলকাতা পুরসভা এলাকার কথা। প্রশান্ত কিশোরের পরামর্শেই তৃণমূলের ওয়ার্ড সভাপতির দায়িত্ব দেওয়া হচ্ছে প্রাক্তন কাউন্সিলরদের।

প্রাক্তন কাউন্সিলররাই এবার ওয়ার্ড সভাপতি

প্রাক্তন কাউন্সিলররাই এবার ওয়ার্ড সভাপতি

২০২১-এর নির্বাচন মোটেই সহজ নয়। সেদিকে খেয়াল রেখেই প্রাক্তন হয়ে যাওয়া কাউন্সিলরদের না চটানোর সিদ্ধান্ত। তাঁদেরকে সংগঠনের কাজে লাগাতে ছক কষে ফেলেছেন প্রশান্ত কিশোর। সূত্রের খবর অনুযায়ী, তাঁরই পরামর্শে কলকাতায় প্রাক্তন কাউন্সিলরদের ওয়ার্ড সভাপতি করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। তাঁরাই নিজের বিধানসভা এলাকায় ভোট পরিচালনা করতে পারবেন।

তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব

তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব

তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। তবে কাউন্সিলরদের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পর এলাকায় এলাকায় একাধিক গোষ্ঠী কাজ শুরু করে দিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, যার জেরে সাংগঠনিক কাজে হিমশিম খেতে হচ্ছে তৃণমূল নেতৃত্বকে।

দায়িত্বপালন না করায় ক্ষোভ এলাকায় এলাকায়

দায়িত্বপালন না করায় ক্ষোভ এলাকায় এলাকায়

প্রথমে করোনা এবং দপরে আম্ফান পরিস্থিতিতে বহু কাউন্সিলর নিজেদের কাজ করছেন না বলে অভিযোগ উঠেছে। অনেক কাউন্সিলর আবার দায় ঝেড়েছেন বলেও অভিযোগ উঠেছে। ফলে প্রাক্তন কাউন্সিলরদের থেকে সাহায্য না পেয়ে বহু সাধারণ মানুষ ক্ষিপ্ত। এর প্রভাব যে ভোটের বাক্সে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।

 পুরনিগম পরিচালনায় রাজ্য সরকার

পুরনিগম পরিচালনায় রাজ্য সরকার

মে মাসের শুরুতে কলকাতা পুরসভার কার্যকালের মেয়াদ সেষ হয়ে গিয়েছে। এরপর রাজ্য সরকার আইন করে প্রশাসকমণ্ডলী বসিয়ে পুরনিগমের কাজ পরিচালনা করছে রাজ্য সরকার। এব্যাপারে প্রাক্তন কাউন্সিলরদেরও বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতা পুরসভা এলাকায় ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে ১২৫ টি ছিল তৃণমূলের দখলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+