প্রশান্ত কিশোর গাঁটছড়া ছিন্ন করছেন তৃণমূলের সঙ্গে! একুশের ভোটের মাঝেই চাপা গুঞ্জন

নন্দীগ্রামে ভোট মিটতেই গুঞ্জন শুরু হয়েছে তৃণমূলের সঙ্গে প্রশান্ত কিশোরের সম্পর্ক নিয়ে। প্রশান্ত কিশোরের সঙ্গে সম্পর্ক তলানিতে পৌঁছে গিয়েছে তৃণমূলের। এবং তৃণমূল ও প্রশান্ত কিশোরের গাঁটছড়া ছিন্ন হতে চলেছে।

নন্দীগ্রামে ভোট মিটতেই গুঞ্জন শুরু হয়েছে তৃণমূলের সঙ্গে প্রশান্ত কিশোরের সম্পর্ক নিয়ে। প্রশান্ত কিশোরের সঙ্গে সম্পর্ক তলানিতে পৌঁছে গিয়েছে তৃণমূলের। এবং তৃণমূল ও প্রশান্ত কিশোরের গাঁটছড়া ছিন্ন হতে চলেছে। তৃণমূল এই জল্পনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এইসব গুজব বিজেপিই রটাচ্ছে বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব।

প্রচার-পরিকল্পনাই নয়, কর্মসূচিতেও প্রশান্ত-মস্তিষ্ক

প্রচার-পরিকল্পনাই নয়, কর্মসূচিতেও প্রশান্ত-মস্তিষ্ক

২০১৯-এর ভোটে বিজেপির কাছে ধাক্কা খাওয়ার পর প্রশান্ত কিশোরকে ভোট কৌশলী করে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে একুশের লক্ষ্যে তৃণমূলের হয়ে প্রচার পরিকল্পনা রচনা করেছেন প্রশান্ত কিশোর। শুধু প্রচার-পরিকল্পনাই নয়, রাজ্যের শাসক দল ও রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচিতেও ছিল তাঁর মস্তিষ্ক।

প্রশান্ত কিশোরের কাছে অগ্নিপরীক্ষা একুশের ভোট

প্রশান্ত কিশোরের কাছে অগ্নিপরীক্ষা একুশের ভোট

২০২১-এর ভোট চলছে বর্তমানে। এই ভোট প্রশান্ত কিশোরের কাছে অগ্নিপরীক্ষা। তিনি তৃণমূলকে কতখানি সাফল্যের মুখ দেখাতে পারবেন, তার উপরই নির্ভর করছে তৃণমূলে প্রশান্ত কিশোরের ভবিষ্যৎ। প্রশান্ত কিশোর তৃণমূলকে সাফল্য এনে দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। যেভাবে প্রতিটি পরিকল্পনার বাস্তবায়ন হয়েছে, তাতে জয় স্রেফ সময়ের অপেক্ষা বলেই তাঁর দাবি।

একুশের ভোট শুরুর আগে প্রশান্ত-চ্যালেঞ্জ বিজেপিকে

একুশের ভোট শুরুর আগে প্রশান্ত-চ্যালেঞ্জ বিজেপিকে

ভোট শুরুর মুখে প্রশান্ত কিশোর এক সাক্ষাৎকারে বলেন, বিজেপি দুই অঙ্ক অতিক্রম করতে পারবে না বাংলার ভোটে। অর্থার ৯৯-এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে বিজেপির আসন। আর যদি ১০০ ছাড়িয়ে যায় বিজেপি, তবে তিনি ভোট কৌশলবিদ হিসেবে আর কাজ করবেন না। এটা ছিল একুশের ভোট শুরুর আগে তাঁর চ্যালেঞ্জ।

প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূলের গাঁটছড়া ছিন্ন হওয়ার পথে

প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূলের গাঁটছড়া ছিন্ন হওয়ার পথে

এরপর দু-দফার ভোট ইতিমধ্যেই অতিক্রান্ত। সর্বোপরি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর হাইপ্রোফাইল আসনের ভোট হয়ে গিয়েছে। সেখানে দু-পক্ষই দাবি করছে তারা জিতছে। নন্দীগ্রামে মমতা পরাজিত হবেন এমন দাবি উত্থাপনের পাশাপাশি প্রশান্ত কিশোরের সঙ্গে গাঁটছড়া ছিন্ন হওয়ার গুজবও বাজারে ছেড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূলের সম্পর্ক, বিজেপির গুজব

প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূলের সম্পর্ক, বিজেপির গুজব

প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ছিন্ন হওয়ার যে গুঞ্জন বাজারে ছড়ানো হয়েছে, তার প্রতিবাদে সাংসদ সৌগত রায় বলেন, সম্পূর্ণ ভিত্তিহীন একটা খবর। এই তত্ত্ব সম্পূর্ণ নস্যাৎ করে সৌগত রায় কাঠগড়ায় তোলেন বিজেপিকে। বিজেপি এসব প্রতিশোধ স্পৃহা থেকে করছে বলেই তাঁর অভিমত।

নিশ্চিত হার জেনে গুজব রটাচ্ছে বিজেপি, অভিযোগ

নিশ্চিত হার জেনে গুজব রটাচ্ছে বিজেপি, অভিযোগ

সৌগত রায় বলেন, বিজেপি জেনে গিয়েছে তাঁরা পিছিয়ে পড়েছে, তাঁরা হারবে বাংলায়। তাই উল্টোপাল্টা গুজব রটিয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে। নির্বাচনের সময়ে হেনস্থা করা হচ্ছে নেতাদের। নিশ্চিত হার জেনে গুজব রটিয়ে মানুষকে ভুল বোঝাতে চাইছে। এ জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন।

 প্রশান্ত কিশোর বাংলার ভোট মিটলেই নতুন কাজের বরাতে

প্রশান্ত কিশোর বাংলার ভোট মিটলেই নতুন কাজের বরাতে

এদিকে প্রশান্ত কিশোর বাংলার ভোট মিটলেই নতুন কাজের বরাত নিয়ে নিয়েছেন। তিনি এবার ২০২২ সালে পঞ্জাব নির্বাচনের জন্য মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের হয়ে কাজ করতে মনস্থ করেছেন। পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দেওয়া প্রস্তাব মেনেই তিনি কংগ্রেসকে ফের ক্ষমতায় আনার সংকল্প গ্রহণ করেছেন।

বাংলায় জিতছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই, দাবি পিকের

বাংলায় জিতছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই, দাবি পিকের

এই আঙ্গিকে প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূলের গাঁটছড়া ছিন্ন হওয়ার প্রসঙ্গ তুলেছেন। যদিও প্রশান্ত কিশোরের দাবি, তিনি জানেন বাংলায় জিতছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। তাই তাঁর ভোট কৌশলী হিসেবে কাজে বিরত হওয়ার কোনও প্রশ্ন নেই। বিজেপি জিতবে না। বিজেপি ১০০-র নিচেই থাকবে। তাই তিনি পরবর্তী পদক্ষেপ নিয়েছেন।

জল্পনা বাড়িয়ে দিয়েছে মুকুলকে নিয়ে মমতার ভূয়সী প্রশংসা

জল্পনা বাড়িয়ে দিয়েছে মুকুলকে নিয়ে মমতার ভূয়সী প্রশংসা

প্রশান্ত কিশোরের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে মুকুল রায়কে নিয়ে মমতার ভূয়সী প্রশংসা। মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মুকুলের প্রশংসা করে বলেন, মুকুল শুভেন্দুর মতো এত খারাপ নয়! তৃণমূলের প্রাক্তন দুই সৈনিকের তুলনা টেনে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের প্রাক্তন সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়কে এগিয়ে রাখার পিছনে অনেকে অন্য সমীকরণ খুঁজছেন।

মমতার কোথাও একটা নমনীয়তা রয়ে গিয়েছে মুকুলের প্রতি

মমতার কোথাও একটা নমনীয়তা রয়ে গিয়েছে মুকুলের প্রতি

ভোটের বাংলায় হঠাৎ কেন মুকুল রায়কে ভালো সার্টিফিকেট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। মমতা-মুকুল জুটির হাত ধরেই বাংলায় বিস্তার লাভ করেছিল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের নিউক্লিয়াস হয়ে উঠেছিলেন মুকুল রায়। কিন্তু ক্ষমতা দখলের পর মমতা-মুকুলের দূরত্ব বাড়তে শুরু করে। শেষমেশ ২০১৭ সালে রাজনৈতিকভাবে বিচ্ছেদ হয় মমতা-মুকুলের। কিন্তু মমতার কোথাও একটা নমনীয়তা রয়ে গিয়েছে মুকুলের প্রতি।

প্রশান্ত কিশোর থাকা সত্ত্বেও মমতার মুখে মুকুলের প্রশংসা

প্রশান্ত কিশোর থাকা সত্ত্বেও মমতার মুখে মুকুলের প্রশংসা

মমতা ভোট-প্রচারে বেরিয়ে যেভাবে মুকুলের প্রশংসা করেছেন তা রাজনৈতিক দিকে থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মুকুলের দলবদলের পর ২০১৯-এর ভোটে হেরেছেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের ভোট কৌশলী করে এনেছেন প্রশান্ত কিশোরকে। তারপরও তৃণমূলে ভাঙন লীলা চালিয়ে গিয়েছেন মুকুল রায় ও অন্যান্যরা। এখনও তৃণমূলে মুকুলের অভাব পূরণ হয়নি বেশ বুঝতে পারছেন মমতা!

রাজ্য-রাজনীতিতে তৃণমূল পিছু হটেছে মুকুলের দলত্যাগের পর

রাজ্য-রাজনীতিতে তৃণমূল পিছু হটেছে মুকুলের দলত্যাগের পর

২০১৭ সালের নভেম্বরে মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। কার্যত তারপর থেকেই তৃণমূলের পিছু হটা শুরু। মুকুল বিহনে প্রথম সাধারণ নির্বাচনেই মুখ থুবড়ে পড়তে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে মুকুল রায়ের হাত ধরেই বিজেপির উত্থান হয়েছিল বাংলায়।

প্রশান্ত কিশোর তৃণমূলের দায়িত্বে এলেও রয়ে গিয়েছে মুকুলের অভাব

প্রশান্ত কিশোর তৃণমূলের দায়িত্বে এলেও রয়ে গিয়েছে মুকুলের অভাব

মুকুলের চাণক্য-চালে ধরাশায়ী হয়ে তৃণমূল প্রশান্ত কিশোরকে ভোট কৌশলী করে আনেন বাংলায়। কিন্তু কোথাও একটা মুকুল রায়ের অভাব রয়ে গিয়েছে তৃণমূলের অন্দরে। তাই একুশের ভোট চলাকালীনই মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রাক্তন কম্যান্ডারকে স্মরণ করলেন নাকি অন্য কোনও সমীকরণ তৈরি হচ্ছে আবার, তা নিয়ে জল্পনা চলছে।

মুকুল বিজেপিতে জায়গা ছাড়ার বার্তা দিতেই প্রশংসায় মমতা

মুকুল বিজেপিতে জায়গা ছাড়ার বার্তা দিতেই প্রশংসায় মমতা

মুকুল রায়কে এবার ভোটের দায়িত্ব দেয়নি বিজেপি। উল্টে তাঁকে প্রার্থী করে একটি কেন্দ্রে 'বন্দি' করে দেওয়া হয়েছে। এবার ভোটের দায়িত্ব নিজের হাতেই রেখেছেন অমিত শাহ। মুকুল রায় বরাবর পর্দার আড়ালে থেকে চাণক্যের রাজনীতি করা লোক। এবার তা বন্ধ। এরই মধ্যে তিনি বলেছিলেন সময় এলে জায়গা ছেড়ে দিতে হয়। তারপর মমতার এই প্রশংসা তাৎপর্যপূর্ণ তো বটেই।

মুকুলকে নিয়ে অন্য সমীকরণ ও প্রশান্ত কিশোরকে নিয়ে গুঞ্জন

মুকুলকে নিয়ে অন্য সমীকরণ ও প্রশান্ত কিশোরকে নিয়ে গুঞ্জন

তিন বছর দল ছেড়েছেন মুকুল রায়, মমতা বন্দ্যোপাধ্যায় ভুলেও তাঁর নাম পর্যন্ত নেননি। তাহলে হঠাৎ কেন তিনি মুকুলের প্রশংসা করলেন। মুকুল রায়কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের মন্তব্য রাজ্য রাজনীতিতে নয়া মাত্রা যোগ করেছে একুশের ভোটে। মুকুল রায়কে নিয়ে অন্য কোনও সমীকরণ রয়েছে নাকি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চাল, তা বলবে ভবিষ্যৎই। এরই মধ্যে প্রশান্ত কিশোরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার গুঞ্জন অন্য মাত্রা পেয়েছে রাজ্য রাজনীতিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+