মমতার দলের নেতাদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রশান্ত কিশোরের, নেতাদের বিলাস-বৈভবে রাশ

লোকসভার ধাক্কা সামলে উপনির্বাচনে ঘুরে দাঁড়িয়েছে তৃণমূল। এবার প্রস্তুতি পুরসভা ও ২০২১ বিধানসভা ভোটের জন্য। তিনি বলেন, মানুষের সামনে বিলাস-বৈভব একেবারেই দেখানো চলবে না।

লোকসভার ধাক্কা সামলে উপনির্বাচনে ঘুরে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এবার প্রস্তুতি পুরসভা ও ২০২১ বিধানসভা ভোটের জন্য। সেই লক্ষ্যে মানুষের সামনে কেমন ব্যবহার করতে হবে, কেমন আচার-আচরণ করতে হবে তাঁর দিকনির্দেশ দিলেন রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোর। তিনি বলেন, মানুষের সামনে বিলাস-বৈভব একেবারেই দেখানো চলবে না।

পরামর্শ বিলাস-বৈভব না দেখানোর

পরামর্শ বিলাস-বৈভব না দেখানোর

বৃহস্পতিবার তৃণমূলের ভোট-কৌশলী প্রশান্ত কিশোর উত্তর ২৪ পরগনার নেতাদের সঙ্গে এক বৈঠকে বসেন। সেই বৈঠকে তিনি পরামর্শ দেন বিলাস-বৈভব না দেখানোর। তাঁর সাফ কথা, যাঁরা যা আছে থাক, বিলাস-বৈভব দেখিয়ে বেড়ানোর কোনও প্রয়োজন নেই। মাটির কাছাকাছি থাকতে হবে। তবেই মা-মাটি-মানুষের দলের নেতা হিসেবে মর্যাদা পাবেন।

সাংগঠনিক কাজই টিকিট পাওয়ার চাবিকাঠি

সাংগঠনিক কাজই টিকিট পাওয়ার চাবিকাঠি

প্রশান্ত কিশোরের পাশাপাশি তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, দাদা ধরে কোনও লাভ নেই। মনে রাখবেন সাংগঠনিক কাজকর্মই আপনার ভোটে টিকিট পাওয়ার চাবিকাঠি। ১৯৩ জনকে ডেকে এই বার্তা দেন অভিষেক ও প্রশান্ত। স্থির করে দেন চলার পথ। বলেন আত্মতুষ্টি নয়, লড়াইয়ের সবে শুরু।

বৈভব দেখানো বন্ধ করুন, মানুষ ভালোভাবে নেন না

বৈভব দেখানো বন্ধ করুন, মানুষ ভালোভাবে নেন না

প্রশান্ত বলেন, টাকা-পয়সা, অলঙ্কার অনেকেরই থাকে। সেই সব নিজের কাছেই থাকুন। সে সবের ভাগ কেউ চাইছে না, কেউ চাইবেও না। বৈভব দেখানো বন্ধ করতে হবে। কেননা মানুষ এসব ভালোভাবে নেন না। তাই এইসব পরিহার করুন। মানুষের পাশে থাকার চেষ্টা করুন।

নদিয়ার পর উত্তর ২৪ পরগনাতেও তালিকা বিভ্রাট

নদিয়ার পর উত্তর ২৪ পরগনাতেও তালিকা বিভ্রাট

নদিয়ায় নেতাদের সঙ্গে বৈঠকের পর উত্তর ২৪ পরগনা নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেন প্রশান্ত কিশোর-অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এই বৈঠকেও মন্ত্রী-বিধায়ক-নেতাদের সতর্ক করা হয়। তাঁরা যে তালিকা প্রশান্ত কিশোরের হাতে দিয়েছেন, তাও গোলতাল পাকানো। সেখানে ধোপা থেকে শুরু করে বাড়ির পরিচারক-সহ অন্যান্যদের নামও দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+