পিকে এক ঢিলে দুই পাখি মারলেন! বিধায়কের পর টার্গেট বেঁধে দিলেন বুথকর্মীদের

পিকে এক ঢিলে দুই পাখি মারলেন! বিধায়কের পর টার্গেট বেঁধে দিলেন বুথকর্মীদের

আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের চ্যালেঞ্জার হয়ে উঠেছে বিজেপি। বিজেপিকে হারিয়ে ২০২১-এর নির্বাচন জেতার জন্য এবার প্রতি বুথকে টার্গেট করলেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তিনি প্রতি বুথে লিড নেওয়ার জন্য ফের সেই জনসংযোগের রাস্তা নিলেন। এবার বাড়ি বাড়ি জনসংযোগে যাবেন বুথস্তরের কর্মীরা।

বুথে বুথে জনসংযোগ বাড়ানোর লক্ষ্যমাত্রা কর্মীদের

বুথে বুথে জনসংযোগ বাড়ানোর লক্ষ্যমাত্রা কর্মীদের

প্রশান্ত কিশোর তৃণমূলের দায়িত্ব নেওয়ার পরই প্রথম গুরুত্ব দিয়েছিলেন জনসংযোগে। মানুষের থেকে দূরে সরে যাচ্ছিলেন নেতারা। ‘দিদিকে বলো' অভিযান করে তিনি তৃণমূল বিধায়ক ও নেতা-নেত্রীদের সঠিক রাস্তায় এনেছিলেন। এবার যাঁরা ভোট করবেন বুথে বুথে, তাঁদের জনসংযোগ বাড়ানোর লক্ষ্যমাত্রা নিলেন।

জনসংয়োগের সঙ্গে ভোটপ্রচার, এক ঢিলে দুই পাখি

জনসংয়োগের সঙ্গে ভোটপ্রচার, এক ঢিলে দুই পাখি

একদিকে জনসংযোগ, অন্যদিকে ভোট প্রচার। বাড়ি বাড়ি গিয়ে এমনই কাজ করতে হবে তৃণমূল কর্মীদের। সেজন্যই টার্গেট বেঁধে দিয়েছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তিনি যেমন বিধায়কদের আরও দায়িত্ববান হওয়ার বার্তা দিয়েছেন কর্মীদের ফেরানোর জন্য, তেমনই কর্মীদের তৈরি করছেন ভোট বাড়ানো জন্য।

প্রতি বুথে ১০ বাড়িতে যেতে হবে একজন কর্মীকে

প্রতি বুথে ১০ বাড়িতে যেতে হবে একজন কর্মীকে

প্রশান্ত কিশোরের নির্দেশ মতো প্রতিটি বিধানসভা ক্ষেত্রে কর্মী সম্মেলন থেকেই স্থির করে দেওয়া হচ্ছে কর্মীদের কাজ। প্রতি বুথের এক একজন কর্মী নিজের এলাকায় ১০টি বাড়িতে যাবেন। তাঁদের অভাব-অভিযোগ শুনবেন। শুধু বাড়িতে গেলেই হবে না। কোন কোন বাড়িতে গেলেন, তাঁদের নাম-ঠিকানা সমস্ত লিখে রাখতে হবে। এজন্য নোটবুক ব্যবহার করতে হবে।

ভোটের আগে জনসংযোগের মাধ্যমে কর্মী-প্রশিক্ষণ

ভোটের আগে জনসংযোগের মাধ্যমে কর্মী-প্রশিক্ষণ

বাড়ি বাড়ি গিয়ে কর্মীরা গিয়ে কী বলবেন, তাও শিখিয়ে দেওয়া হচ্ছে কর্মী সম্মেলনে। বিজেপি এলাকায় এলাকায় বিভেদের পরিবেশ তৈরি করছে। সেটা মানুষকে বোঝাতে হবে। বিজেপি থেকে সাবধান করতে হবে মানুষকে। হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরি করতে হবে। নিজেদের মধ্যে আলোচনা করে এগোতে হবে। এই করোনা পরিস্থিতির দিকে নজর রেখেই এগোতে হবে সবাইকে।

পুরনো কর্মীদের ঘরওয়াপসি বিধায়কের দায়িত্ব

পুরনো কর্মীদের ঘরওয়াপসি বিধায়কের দায়িত্ব

প্রশান্ত কিশোর বলেন, শুধু কর্মী সম্মেলন করলেই হবে না। কর্মী সম্মেলন করে পুরনো কর্মীদের ফেরাতে হবে দলে। এই দায়িত্ব এবার থেকে নিতে হবে বিধায়কদেরই। বিধায়করাই নিজের নিজের এলাকায় অভিমান করে দূরে চলে যাওয়া কর্মীদের ডেকে নেবেন কাছে। বার্তা দেবেন ফের একসঙ্গে চলার।

পুরনো-নতুনের মেলবন্ধনে বহরে বাড়ছে তৃণমূল

পুরনো-নতুনের মেলবন্ধনে বহরে বাড়ছে তৃণমূল

প্রশান্ত কিশোরের এই দাওয়াইয়ে বিভিন্ন জায়গায় কাজও হচ্ছে। বহু পুরনো কর্মীর সঙ্গে নতুন কর্মীরাও আসছেন দলে। বহরে বাড়ছে দল। ওইসব নতুন কর্মীদের মধ্যেও উৎসাহ বাড়ছে। তাঁরা নেতাদের কথা শুনে আকৃষ্ট হচ্ছেন। বিজেপি নামক বিপদ থেকে রাজ্যকে উদ্ধার করতে পুরনো-নতুনরা একজোট হচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+