প্রথম চারদফায় বিজেপির গড়েও হানা তৃণমূলের, অডিও ফাঁসের পরে মমতার ভবিষ্যৎ নিয়ে বার্তা প্রশান্ত কিশোরের
বিজেপির গড়েও হানা তৃণমূলের, অডিও ফাঁসের পরে মমতার ভবিষ্যৎ নিয়ে বার্তা প্রশান্ত কিশোরের
মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) বড় ব্যবধানে জিতবেন। আর বিজেপি (bjp) কোনও অবস্থাতেই ১০০ পেরোতে পারবে না। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর (prashant kishor)। একইসঙ্গে তিনি অডিও ক্লিপে নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন।

নির্বাচনে তৃণমূলই জিতবে
তবে বিজেপি কোনওভাবেই ১০০ পেরোতে পারবে না। ফের একবার এমনটাই দাবি করেছেন তিনি। পাশাপাশি তিনি দাবি করেছেন, তৃণমূল এবারের নির্বাচনেও জিতবে। প্রসঙ্গত বিজেপির ফাঁস করা অডিও টেপে প্রশান্ত কিশোরকে বলতে শোনা গিয়েছিল বাংলার মানুষ বিজেপির প্রতি আকৃষ্ট। পরবর্তী সময়ে নিজের সেই বক্তব্যকে খণ্ডন করতে গিয়ে আগেকার দাবিই তুলে ধরেছেন প্রশান্ত কিশোর।

বড় ব্যবধানে জিতবেন মমতা
প্রশান্ত কিশোর বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বড় ব্যবধানে জিতবেন। পাশাপাশি তিনি (মমতা) বড় রাজনৈতিক নেতা হিসেবেই থেকে যাবেন বলে মন্তব্য করেছেন প্রশান্ত কিশোর। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বাংলার সব থেকে ভালোবাসার, বিশ্বাসযোগ্য এবং জনপ্রিয় নেত্রী। তিনি দাবি করেছেন, বিশেষ করে মহিলারা, বড় সংখ্যায় ৬৩ বছরের মুখ্যমন্ত্রীকে ভোট দিয়েছেন।

তৃণমূল ভোট পাবে ৪৫ শতাংশের বেশি
তিনি দাবি করেছেন, তুলনায় তৃণমূল অনেক শক্তিশালী এবং ৪৫ শতাংশের ওপরে ভোট তারা পাবে এবারের নির্বাচনে। ফলে তারাই জিতবে।
প্রশান্ত কিশোর বলেছেন প্রথম চার দফায় ক্লোজ ফাইট হয়েছে। এর অর্থ হল বিজেপির শক্তি যেসব জায়গায় বেশি, সেই সব জায়গাতেও তৃণমূল শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল। ইডিও টেপে শোনা গিয়েছিল প্রশান্ত কিশোর বলছেন প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বিজেপিকে সাহায্য করছে। এব্যাপারে প্রশান্ত কিশোর বলেছেন, তাঁর মতো ব্যক্তির প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার মূল্যায়ন জরুরি।

বিজেপির দাবি নিয়ে প্রশ্ন
বিজেপির তরফে প্রশান্ত কিশোরের সঙ্গে সাংবাদিকদের কথোপকথনকে ফাঁস বলে দাবি করা হয়েছিল। যার পাল্টা হিসেবে প্রশান্ত কিশোর বলেছেন, কীভাবে পাবলিক প্ল্যাটফর্মের একটি চ্যাটকে কেউ ফাঁস বলে মন্তব্য করতে পারেন। আর কেউ যদি তা শোনে তাতে কোনও সমস্যা নেই বলেও মন্তব্য করেছেন তিনি। তবে রাজনৈতিশ বিশ্লেষকদের একা্ংশ বলছেন, এছাড়া প্রশান্ত কিশোরের বলার আর কিছু নেই।

মোদীকে নিয়ে জবাব প্রশান্ত কিশোরের
প্রশান্ত কিশোরের মুখে মোদীর প্রশংসা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন বিশ্বাসঘাতকতা করছেন প্রশান্ত কিশোর। ভোটকুশলী প্রশান্ত কিশোর এখনও মোদীর কাছের লোক হিসেবেই থেকে গিয়েছেন। কেননা ২০১৪ সালে প্রশান্ত কিশোরের ক্যারিয়ারের প্রথম সাফল্যই হল বিজেপি তথা মোদীর জয়। তবে এর জবাবও দিয়েছেন প্রশান্ত কিশোর। তিনি বলেছেন, ২০১৫-তে আইপ্যাক তৈরির সময় থেকে তিনি বিভিন্ন রাজ্যে এমন সব দলের হয়ে কাজ করেছেন যারা বিজেপির বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications