বিজেপিতে কাজ করতে পারছেন না, জাগো বাংলায় বিস্ফোরক প্রবীর ঘোষাল
বিজেপিতে কাজ করতে পারছেন না, জাগো বাংলায় বিস্ফোরক প্রতিবেদন প্রবীর ঘোষালের
বিজেপিতে নাম লিখিয়েও লাভ হল না। মানসিক ভাবে বিজেপির সঙ্গে আর নিজেকে মানিয়ে নিতে পারছেন না। জাগো বাংলায় প্রতিবেদন লিখে একের পর এক বিস্ফোরণ ঘটালেন প্রবীর ঘোষাল। শুভেন্দু অধিকারীর হাত ধরেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। একুশের বিধানসভা ভোটের আগে শাসক দলের বিরুদ্ধে তোপও দেেগছিলেন তিনি। সেই বিজেপিতেই নাকি থাকতে পারছেন না তিনি। তৃণমূল কংগ্রেসের মুখপত্র যাকে বলে তীব্র ভাষাতেই গেরুয়া শিবিরকে নিশানা করেছেন বিজেপি নেতা।

জাগো বাংলায় লিখলেন প্রবীর ঘোষাল
একুশের ভোটের পর থেকেই নতুন মোড়কে রাজ্যবাসীর কাছে প্রকাশিত হয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলা। প্রথম দিনেই সিপিএম নেতা অনিল বিশ্বাসের কন্যার সম্পাদকীয় চমকে দিয়েছিল সকলকে। তারপর থেকে একের পর এক চমক দিয়েই চলেছে জাগো বাংলা। এবার জাগো বাংলায় লিখলেন বিজেপি নেতা প্রবীর ঘোষাল। শুধু লিখলেনই না বিজেপির মুখোস এক রকম খুলে দিয়েছেন তিনি। সেখানে বিেজপির অন্দরের আসল সত্যিটা তুলে ধরেছেন তিনি।

বিস্ফোরক প্রবীর ঘোষাল
জাগো বাংলায় নিজের প্রতিবেদনে বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি নেতা প্রবীর ঘোষাল। তিনি রীতিমত অভিযোগ করেছেন বিজেপিতে কাজ করার থেকে টাকা চাওয়ার লোক বেশি। বিজেপির অর্থকেন্দ্রীক বলে নিজের প্রতিবেদনে দাবি করেছেন তিনি। টাকা দিয়ে টিকিয় পাওয়ার ইস্যুটিও প্রবীল ঘোষালের প্রতিবেদনে উঠে এসেছে।
এমন অভিযোগ তথাগত রাও করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে কলকাতা দক্ষিণের বিজেপি যুবনেতার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল তাতে টাকা নিয়ে টিকিট দেওয়ার প্রসঙ্গে কথা বলতে শোনা গিয়েছিল। প্রতীম সরকার নামেসেই যুব নেতার অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরেই শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। তথাগত রায়ও এই নিয়ে টুইট করেছিলেন। তারপরে প্রবীর ঘোষালের প্রতিবেদনে উঠে এসেছে সেই কথা। তিনি লিখেছেন, 'বিজেপিতে অসংখ্য শাখা সংগঠন। ৬০টিরও বেশি। পদাধিকারীরা সকলেই নিজেদের নেতা নেত্রী মনে করেন। কেউ কর্মী নন। তাঁদের সকলের আলাদা আলাদা দাবি সনদ। বেশিরভাগই অর্থকেন্দ্রিক।'

দলবদলের জল্পনা
প্রবীর ঘোষালের এই প্রতিবেদনের পরেই তাঁর দল বদলের জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য দিল্লিতে চাটার্ড ফ্লাইটে করে যাঁদের নিয়ে গিয়ে দলবদল করানো হয়েছিল তার মধ্যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ছিলেন এই প্রবীর ঘোষালও। দিল্লিতে গিয়ে অমিত শাহের কাছ থেকে বিজেপির পতাকা হাতে নিয়ে পদ্মশিবিরে যোগ দিয়েছিলেন তিনি। যাঁর সঙ্গে দিল্লিতে গিয়েছিলেন সেই রাজীব বন্দ্যোপাধ্যায় আবার ফিরে এসেছেন তৃণমূল কংগ্রেসে। ত্রিপুরায় গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। এবার বাকি পড়ে রয়েছে কয়েকজন মাত্র। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে কয়েকদিন আগে জাগো বাংলায় কলম ধরেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও। একুশের ভোটে বিজেপির শোচনীয় হারের পর এক প্রকার নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু বিজেপি শীর্ষ নেতৃত্ব তাঁকে গুরুত্বপূর্ণ পদ দিয়েছিল কেন্দ্রীয় কমিটিতে। তারপরেও তিনি দল ছেড়ে দেন। এর পরে কী তালিকায় রয়েছেন প্রবীর ঘোষাল। জাগো বাংলায় তাঁর প্রতিবেদন ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

ধোঁয়াশায় রাজনৈতিক অবস্থান
বিজেপির শোচনীয় হারের পর থেকেই বিজেপিতে অক প্রকার নামকে বাস্তে রয়েছেন প্রবীর ঘোষাল। প্রকাশ্যে একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। উত্তরপাড়া কেন্দ্র বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু হার স্বীকার করতে হয়েছিল তাঁকে। তৃণমূলে টিকিট পাবেন না আশঙ্কা করেই কি বিজেপিতে যোগ দিয়েছিলেন এই নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছিল। বিজেপিতে যোগ দিয়েও শেষ পর্যন্ত নিজের আসন দখলে রাখতে পারেননি তিনি। তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে হার স্বীকার করতে হয়েছিল। তারপর থেকেই দলে ফেরার রাস্তা খুঁজতে শুরু করেছিলেন তিনি। েসটাই কি তবে সফল হল।

সাংবাদিক বৈঠকে দাবি
বুধবার সাংবাদিক বৈঠক করে প্রবীর ঘোষাল বলেছেন, মানসিকভাবে বিজেপিতে আমি নেই। তবে এখনই তৃণমূলে যাচ্ছি না। আপাতত লেখালিখি নিয়েই থাকতে চাই। সময় ও পরিস্থিতি বলবে কী সিদ্ধান্ত নেব। তবে আজকের খবরের কাগজ দেখে তৃণমূলের তরফে অনেকেই ফোন করেছেন।' তৃণমূল কংগ্রেসে যোগদানের জল্পনা জিইয়ে রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন তিনি। প্রবীর ঘোষাল বলেছেন, মাতৃবিয়োগের সময় মমতা বন্দ্যোপাধ্যায় সহানুভূতি জানিয়েছিলেন। কিন্তু বিজেপির বড় নেতারা ফোনও করেননি। মুখ্যমন্ত্রীর উন্নয়ন নিয়েও কোনও প্রশ্নই ওঠে না। তবে এখনও তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব পাইনি। আর এ নিয়ে কোনও সিদ্ধান্তও নিইনি। এক কথায় বিজেপিতে যোগ দিয়ে যে তাঁর মোহভঙ্গ হয়েছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে জাগো বাংলার এই প্রতিবেদনের পর।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা











Click it and Unblock the Notifications