খোদ শহরেও বোল্ড ছবির আড়ালে পর্ন সাইটের কেলেঙ্কারি ফাঁস! ভয়ঙ্কর ঘটনার সাক্ষী মডেল

নীলছবি ইস্যুতে উত্তাল দেশ। ইতিমধ্যে বি টাউনে নীলছবির কেলেঙ্কারি-কাণ্ডে নাম জড়িয়েছে রাজকুন্দ্রার। সেই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে দেশজুড়ে। আর এই বিতর্কর মধ্যেই কলকাতাতেও নীলছবির বড়সড় কেলেঙ্কারি ফাঁস!

নীলছবি ইস্যুতে উত্তাল দেশ। ইতিমধ্যে বি টাউনে নীলছবির কেলেঙ্কারি-কাণ্ডে নাম জড়িয়েছে রাজকুন্দ্রার। সেই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে দেশজুড়ে। আর এই বিতর্কর মধ্যেই কলকাতাতেও নীলছবির বড়সড় কেলেঙ্কারি ফাঁস!

ছবির আড়ালে পর্ন সাইটের কেলেঙ্কারি ফাঁস!

সোদপুরের এক মডেলের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। অভিযোগ, ওই মডেলের বোল্ড ছবি তুলে নীলছবির সাইটে দিনের পর দিন আপলোড করা হতো। আর এই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার করা হয়েছে আরও দুই ব্যক্তিকে। ইতিমধ্যে দুজনকে জেরা করে নীলছবি নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। জানা গিয়েছে, একের পর এক পর্ণ সাইটে ওই মডেলের বোল্ড ছবি তুলে আপলোড করে দেওয়া হয়েছে।

সংখ্যাটা নেহাত কম নয়! ৮০ টিরও বেশি পর্ণ সাইটে সোদপুরের ওই মডেলের বোল্ড ছবি ভাইরাল করা হয়েছে। আর এভাবে ছবি ভাইরাল করার জন্যে লক্ষ লক্ষ টাকা রোজগার করেছেন ধৃতরা। তদন্তে এমনটাই জানা গিয়েছে। ঘটনার পরেই ওই অভিযুক্তে বাড়ি সহ একাধিক জায়গাতে তল্লাশি করা হয়। তল্লাশিতে একাধিক মোবাইল ফোন, হার্ডডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে।

শূধু তাই নয়, মোবাইল থেকে একাধিক পর্ণও উদ্ধার করা হয়েছে। ধৃতদের দফায় দফায় জেরা শুরু করেছে পুলিশ। আর এই চক্রে বড়সড় কোনও মাথা জড়িত আছে কিনা তা নিয়ে শুরু হয়েছে। তবে পুলিশের প্রাথমিক ধারনা, অনেক দূর পর্যন্ত এই কেলেঙ্কারি যুক্ত?

উল্লেখ্য, রবিবার ওই মডেল জানিয়েছেন, তাঁর এক মেক আপ আর্টিস্ট এবং ক্যামেরাম্যানের আলাপ হয়। তাঁরা তাঁকে বলে যে একটি ম্যাগাজিনের জন্যে ফটোশ্যুট করতে হবে। আর তা করতে হবে শাড়ি পড়ে! কিন্তু পরবর্তীকালে সেই বক্তব্য পালটে যায় বলে অভিযোগ!

ওই মডেলের দাবি, এরপর তাঁকে দিয়ে বোল্ড ফোটোশ্যুট করানো হয়। একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে সেই শু্যত করানো হয় বলে অভিযোগ। কিন্তু সম্প্রতি ওই মডেল জানতে পারেন তাঁর বোল্ড ছবি একাধিক পর্ণ সাইটে ঘুরে বেড়াচ্ছে।

আর তা জানতে পেরেই বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। অভিযোগের ভিত্তিতে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+