• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মমতার সভার আগে সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদ, বোমার ঘায়ে মৃত ১ কংগ্রেসকর্মী, বিস্ফোরক অধীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরর (mamata banerjee)সভার আগে উত্তপ্ত মুর্শিদাবাদ (murshidabad) । একাধিক জায়গায় কংগ্রেস (congress) ও তৃণমূলের (trinamool congress) সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত এইসব ঘটনায় এক কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন। মুখ্যমন্ত্রী পঞ্চায়েত ভোটের পরিস্থিতি ফিরিয়ে আনতে চান বলে অভিযোগ করেছেন বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (adhir chowdhury)।

West Bengal Election : মুর্শিদাবাদঃ সংযুক্ত মোর্চা বিজেপির টাকার মোর্চা বললেন মমতা

হরিহরপাড়ায় সংঘর্ষ

হরিহরপাড়ায় সংঘর্ষ

সোমবার রাতে হরিহরপাড়ার বিলধারীপাড়ার ঘোষালপুরে বোমা মেরে এক কংগ্রেস কর্মীকে হত্যার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর জখন অবস্থায় কাসেম আলি নামে ওই কংগ্রেস কর্মীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও তৃণমূলের তরফ থেকে এই হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিদায়ী তৃণমূল বিধায়ক নিয়ামত শেষ এই ঘটনার বিচার দাবি করেছেন। তিনি পাল্টা বলেছেন তাঁদের দলের দুজনকে পাওয়া যাচ্ছে না। এখনও পর্যন্ত এই ঘটনায় ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এই বিধানসভা কেন্দ্রে ভোট রয়েছে ২৯ এপ্রিল।

সংঘর্ষ বরোঞাতেও

সংঘর্ষ বরোঞাতেও

কংগ্রেস তৃণমূলের সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে বরোঞা থেকেও। সেখানে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে গিয়ে দলু শেখ নামে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা মারা হয়। আশঙ্কজনক অবস্থায় ওই তৃণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় তৃণমূলের তরফ থেকে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। যদিও কংগ্রেসের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

অধীর চৌধুরীর প্রতিক্রিয়া

অধীর চৌধুরীর প্রতিক্রিয়া

মুর্শিদাবাদের বিভিন্ন জয়গায় কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, মুর্শিদাবাদ থেকে আসন পেতে মরিয়া তৃণমূল কংগ্রেস। সেই কারণে পঞ্চায়েত ভোটের মতো পরিস্থিতি ফিরিয়ে আনতে চাইছে তৃণমূল কংগ্রেস।

ভোটপ্রচারে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ভোটপ্রচারে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

এদিন ভোটের প্রচারে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমসভাটি তিনি করবেন জিয়াগঞ্জে। মুর্শিদাবাদা ও ভগবানগোলার দুই প্রার্থী সায়নী সিংহরায় এবং ইদ্রিশ আলির সমর্থনে, বেলা ১১টায়। পরের সভা করবেন বেলা বারোটায় সাগরদিঘিতে। সাগরদিঘি ও নবগ্রামের দুই প্রার্থী সুব্রত সাহা এবং কানাই মণ্ডলের সমর্থনে। মুখ্যমন্ত্রীর তৃতীয় সভাটি হবে ফরাক্কার কৃষি ফার্মে বেল একটার সময়। ফরাক্কা এবং সামশেরগঞ্জের দুই প্রার্থী মনিরুল ইসলাম এবং আমিরুল ইসলামের সমর্থনে।

করোনা মোকাবিলায় ধনখড়ে আস্থা দিব্যেন্দুর, আমলাদের কাজের ক্রেডিট নিতে ঝাঁপাচ্ছেন মমতা, কটাক্ষ সায়ন্তনের

English summary
Political clashes between TMC and Congress before Mamata Banerjee's visit in Murshidabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X