TMC Felicitates Police: পঞ্চায়েতে দলের জয়ীদের সঙ্গে তৃণমূলের সংবর্ধনা পুলিশকে! কালনা ও আরামবাগের ঘটনায় শোরগোল
Police Felicitated By TMC: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বারেবারেই আলোচনায় উঠে এসেছে পুলিশের ভূমিকা। বিজেপি-সহ বিরোধীরা পুলিশকে তৃণমূলের দলদাস বলে কটাক্ষ করতেও ছাড়েনি।
এখন চলছে ত্রিস্তর পঞ্চায়েতে বোর্ড গঠনের পালা। তারই মধ্যে কালনা ও আরামবাগের দুটি ঘটনায় শোরগোল পড়েছে রাজ্য-রাজনীতিতে। তৃণমূলের টিকিটে জয়ীদের সঙ্গে সংবর্ধনা নিতে দেখা গিয়েছে কলকাতা ও রাজ্য পুলিশের দুই কর্মীকে।

পূর্ব বর্ধমানের কালনা বিধানসভার সাতগাছি গ্রাম পঞ্চায়েতে প্রধান হিসেবে হরেকৃষ্ণ মণ্ডল ও উপ প্রধান হিসেবে অনিমেষ ভাঙি শপথ নিয়েছেন। তাঁদের সঙ্গেই তৃণমূলের টিকিটে জয়ী প্রার্থীদের দলের তরফে সংবর্ধিত করা হয় পঞ্চায়েতের থেকে ঢিল ছোড়া দূরত্বে পূর্ব সাতগাছিয়া দোলতলা মাঠে। উল্লেখ্য, যেখানে অনুষ্ঠানটি হয় সেদিকে তৃণমূল প্রার্থীকে হারিয়েছেন বিজেপি প্রার্থী।
এই অনুষ্ঠানের মঞ্চেই তৃণমূলের প্রবীণ ও দীর্ঘদিনের নেতা-কর্মীদের সংবর্ধনার আয়োজন করেছিল সাতগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি। সংবর্ধনা প্রাপকদের মধ্যে ছিলেন সমীর ঘোষ, যিনি কলকাতা পুলিশের কর্মী। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সেবা পদক পেয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শংসাপত্র ও পদকের ছবি।

২০১৮ সালের জন্য সেবা পদক পেয়েছেন সমীর ঘোষ (ইস্টার্ন সাবআরবান ডিভিশনের কনস্টেবল-১০৮৭৮)। তিনিই গতকাল ছুটির দিন না হওয়া সত্ত্বেও হাজির হয়েছিলেন তৃণমূলের মঞ্চে। হাসিমুখে তৃণমূলের সংবর্ধনা গ্রহণ করেন। আর এই ছবি ঘিরেই তুঙ্গে উঠেছে বিতর্ক। ওয়ানইন্ডিয়া বাংলার তরফে পুলিশ মহলে যোগাযোগ করা হলে জানা যায়, পুলিশে কর্তব্যরত কেউ এভাবে সংবর্ধনা দূরের কথা, দলীয় মঞ্চে থাকতেই পারেন না।

কালনা বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র দেবপ্রসাদ বাগের কথায়, যখন কেউ নির্বাচিত হন তখন তিনি জনপ্রতিনিধি। তাঁদের সঙ্গে এলাকার বিশিষ্ট মানুষজনকে সংবর্ধনা দেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে দলীয় ব্যানারে অনুষ্ঠানটি হয়েছে কিনা আমি তা খেয়াল করিনি। কিছুক্ষণের জন্য সেখানে গিয়েছিলাম। আমি যাওয়ার আগে বা পরে এই সংবর্ধনা হয়ে থাকতে পারে। আমার সামনে হয়নি। কাদের, কেন সংবর্ধনা উদ্যোক্তারা তা ভালো বলতে পারবেন।
সমীর ঘোষ সংবর্ধনা নিতে উর্দি পরে না থাকলেও হুগলির আরামবাগে উর্দি পরেই রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য রাখতে দেখা গিয়েছে হরিণখোলা পুলিশ ক্যাম্পের এএসআই শংকর কোলেকে। চারটি পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধানদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল তৃণমূল। সেখানেই মঞ্চে নেতাদের সঙ্গে বসে থাকার পর বক্তব্য রাখেন পুলিশ আধিকারিক।

বক্তব্য রাখতে গিয়ে পঞ্চায়েতের সাফল্যের কথা তিনি তুলে ধরেন। কীভাবে এলাকায় শান্তি ফিরিয়েছেন সে কথাও নিজের ঢাক পিটিয়ে জানান হুগলির নালিকুলের বাসিন্দা এই পুলিশ আধিকারিক। তিনি বলেন, এতদিন যে নির্বাচন হয়েছে তা কি বিনা রক্তক্ষয়ে হয়েছে এর আগে কোনওদিন?এখন দেখুন, কাউকে কোনও চড়-থাপ্পড় দিতে হয়নি। সুন্দরভাবে নির্বাচন হলো। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও হলো।
শংকর কোলের কথায়, মানুষকে কেউ ধমকায়নি, কাউকে চমকায়নি। মানুষের মধ্যে সেই ভয়-ভীতি সব দূর হয়ে গিয়েছে। এটা শুধু আমার একার প্রচেষ্টা নয়, আপনারা সবাই মিলে আমার সঙ্গে থেকেছেন। এই চারটি পঞ্চায়েতের দায়িত্ব আমার। পঞ্চায়েতের সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন, মারামারি করবেন না। যে পার্টি করুন না কেন, অগ্রগতির জন্য কাজ করবেন, সাধারণ মানুষের জন্য কাজ করবেন।

এরপরই রাজনৈতিক নেতাদের ঢঙে ওই পুলিশ আধিকারিক বলেন, আপনাদের কাজ করার জন্যই জিতিয়েছেন সাধারণ মানুষ। সরকারি যেসব প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলিকে নিয়েই আপনাদের কাজ করতে হবে। দুয়ারে সরকার চালু করেছে রাজ্য সরকার। সেই সরকারের উন্নয়নে আপনারা সামিল হোন। অনুষ্ঠানের মঞ্চে ছিলেন আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শিশির সরকার-সহ অঞ্চল সভাপতি ও নেতারা।
পার্শ্বর্বতী দুই জেলার পুলিশকর্মীদের তৃণমূলের মঞ্চে সংবর্ধিত হওয়ার ঘটনা ঘিরে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications