করোনা লকডাউনে ত্রাণ বিলিতে বাধা অর্জুন সিংকে, পুলিসের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি সাংসদ
করোনা লকডাউনে ত্রাণ বিলিতে বাধা অর্জুন সিংকে, পুলিসের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি সাংসদ
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গোটা দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গেও চলছে লকডাউন। এই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনার আমডাঙায় ত্রাণ বিলি করতে গিয়েছিলেন ব্যারাকপুরের বিজেিপ সাংসদ অর্জুন সিং। অভিযোগ পুলিস কর্মীরা তাঁর গাড়ি আটকে ত্রাণ বিলিতে বাধা দেন।
|
অর্জুন সিংকে ত্রাণ বিলিতে বাধা
লকডাউনের মাঝেই উত্তর ২৪ পরগনার আমডাঙায় ত্রাণ বিলি করতে গিয়েছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। কিন্তু আমডাঙায় ঢোকার আগেই পুলিস তাঁর গাড়ি আটকায় বলে অভিযোগ। পুলিস তাঁকে জানায় লকডাউনের মাঝে এত লোক নিয়ে গ্রামের ভিতরে প্রবেশ করা যাবে না। এই নিয়ে পুলিসের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান বিজেপি সাংসদ। অর্জুণ সিংকে িফরে যেতে বাধ্য করা হয়। জনপ্রতিনিধি হিসেবে সেখানে তাঁকে যেতে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে জানাবেন বলে জানিয়েছেন অর্জুন সিং।
|
রাজ্যপালের কাছে নালিশ
এর আগে করোনা লকডাউন সঠিক ভাবে পালন করা হচ্ছে না এই নিয়ে রাজ্যেপালের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপির প্রতিনিধি দল। তারপরেই রাজ্যপাল রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। অভিযোগ করেন করোনা লকডাউনে সোশ্যাল ডিসট্যান্স রক্ষা করতে ব্যর্থ রাজ্য সরকার। আধাসেনা নামানোর দাবি জানিয়েছিলেন তিনি।

করোনা লকডাউন নিয়ে রিপোর্ট তলব
করোনা লকডাউন রাজ্যের একাধিক জায়গায় রক্ষা করা হচ্ছে না অভিযোগ করে করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজাবাজার, নারকেল ডাঙা, মেটিয়াবুরুজ সহ একাধিক জায়গায় লকডাউন রক্ষা করা হচ্ছে না বলে অভিযোগ করা হয়।












Click it and Unblock the Notifications