আসানসোলে দুষ্কৃতীদের গুলিতে আহত এক পুলিশ আধিকারিক

দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছেন এক পুলিশ আধিকারিক। আহত হয়েছেন আরও এক পুলিশ কনেস্টবল।

দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছেন এক পুলিশ আধিকারিক। আহত হয়েছেন আরও এক পুলিশ কনেস্টবল। সোমবার এই ঘটনা ঘটে আসানসোল শহরে। আসানসোল স্টেশনের কাছে এই ঘটনায় আতঙ্কে এলাকার লোকজন। পুলিশ জানায় যে এই ঘটনাতে আহত আসানসোল দক্ষিণ থানার এসআই সন্দীপ পালকে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পাঁজরে গুলি লাগে।

আসানসোলে দুষ্কৃতীদের গুলিতে আহত এক পুলিশ আধিকারিক

জানা গিয়েছে যে এই দিন সকালে আসানসোল স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। একটি অটো করে তিন জন যাচ্ছিল। তাদের দেখে সন্দেহ করে পুলিশ। তাদের ধরার চেষ্টা করে। সেই সময়ে পালাতে চেষ্টা করে তিন জন। কিন্তু পুলিশ তাদের ধাওয়া করে। ধস্তাধস্তি হয়। তাতে আহত হয়েছে এক কনেস্টবল। তার পর এই তিন জন গুলি করে। গুলি লাগে সন্দীপ পালের পিঠে। তারা দু রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়।

কারা এই গুলি করে তা জানার জন্য চেষ্টা করছে পুলিশ। রেল পুলিশের সাহায্য নেওয়া হচ্ছে। এই ঘটনায় এলাকার এক দুষ্কৃতী, সোনু সিং-এর হাত থাকতে পারে বলেও মনে করছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+