করোনা পরিস্থিতিতে টানা ডিউটির পরও পুজোয় ছুটি নেই পুলিশকর্মীদের
করোনা পরিস্থিতিতে টানা ডিউটির পরও পুজোয় ছুটি নেই পুলিশকর্মীদের
পুজোর ছুটিতেও কাঁচি। করোনা পরিস্থিতিতে টানা ডিউটি দেওয়ার পরেও পুজোয় ছুটি নেই পুলিশকর্মীদের। শুধু দুর্গা পুজোই নয়, কালীপুজো লক্ষ্মীপূজোর ক্ষেত্রেও জরুরী প্রয়োজন ছাড়া ছুটি পাবেন না রাজ্যের পুলিশ কর্মীরা। শুধুমাত্র যদি কোনও পুলিশকর্মীর কোনও জরুরি ছুটির প্রয়োজন হয় সেক্ষেত্রে ছুটি পাবেন বলেও সিদ্ধান্ত জানান হয়েছে।

জানা গিয়েছে, রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজিপি, রাজ্যের সব পুলিশ কমিশনারেট, পুলিশ জেলা, জেলা পুলিশদের শীর্ষ আধিকারিকদের চিঠি দিয়েছেন দুর্গাপুজো, লক্ষ্মীপুজো ও কালিপুজোর জন্য পুলিশকর্মীদের ছুটি বাতিল করতে আবেদন জানিয়েছেন। তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত।
প্রতিবছর উৎসব মরশুমে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত থাকেন যে সব কর্মীরা তাঁদের ছুটি পাওয়া নিয়ে বেশ ভোগান্তির মুখে পড়তে হয়। এবার সেই ভোগান্তি যেন আরও বেশি। এমনিতেই করোনা পরিস্থিতির জেরে বছরের প্রথম থেকে দম ফেলার ফুরসত ছিল না তাদের। পাশাপাশি, একুশের নির্বাচনকে সামনে রেখে রাজ্যের শাসক ও বিরোধী দলগুলি এখন থেকেই নানা কর্মসূচী পালন করছে।
তার ওপর এবার অতিমারি করোনা পরিস্থিতির মধ্যেও উৎসব হচ্ছে বাংলায়। তাই পুজোর দিনগুলিতেও যে আমজনতার বেশ ভালই ভিড় থাকবে সেটা পুজোর আগেই আন্দাজ করতে পেরে আগাম এই সতর্কতা।












Click it and Unblock the Notifications