জাহাজ হাইজ্যাকের ছক জলদস্যুদের! রাতভর গুলির লড়াইয়ে তপ্ত সুন্দরবন
পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে শেষপর্যন্ত পিছু হটতে বাধ্য হল জলদস্যুরা। চাঞ্চল্যকর এই ঘটনা সুন্দরবনের ঝড়খালির বিদ্যানদীতে।
পণ্যবাহী জাহাজ অপহরণের ছক কষেছিল জলদস্যুরা। পুলিশের তৎপরতায় জলদস্যুদের সেই ছক বানচাল হয়ে গেল। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে শেষপর্যন্ত পিছু হটতে বাধ্য হল জলদস্যুরা। চাঞ্চল্যকর এই ঘটনা সুন্দরবনের ঝড়খালির বিদ্যানদীতে। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপারের নেতৃত্বে বারুইপুর ও ঝড়খালি উপকূল থানার পুলিশ অভিযান চালিয়ে জলদস্যুদের হাত থেকে রক্ষা করে পণ্যবাহী জাহাজটিকে।

গুলির লড়াই শেষে দুটি নৌকা বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হয়েছে দুটি ওয়ান সাটার পিস্তল ও দু রাউন্ড গুলি। ঘনকুয়াশার সুযোগ নিয়ে জঙ্গলে আত্মগোপন করে জলদস্যুরা। তারপর ঝড়খালি উপকূলে বিদ্যা নদীর ধারে হামলাবেড়িয়ার জঙ্গল ধরেই তারা পালিয়ে যায়। পুলিস গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোররাতে অভিযানে নামে।
দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ সূত্রে খবর, শুক্রবার তাঁরা জানতে পারেন সাত-আটজনের একটি জলদস্যুর দল সুন্দরবনের বিদ্যানদীতে ঢুকেছে। বাংলাদেশের পণ্যবাহী একটি জাহাজই তারা টার্গেট করেছে। জাহাজ হাইজ্যাক করার উদ্দেশ্যে তারা যখন নদীপথে এগোতে শুরু করে, পুলিশও তাঁদের পিছু ধাওয়া করে জলপথে।
পুলিশের উপস্থিতি টের পেয়েই গুলি চালাতে শুরু করে জলদস্যুরা। দু-পক্ষের মধ্যে প্রবল গুলির লড়াই চলে। শেষমেশ ঘন কুয়াশার জেরে জঙ্গলের পথকেই বাঁচার মাধ্যম করে জলদস্যুরা। সেই পথ ধরেই ঘন জঙ্গলে গা ঢাকা দেয় এবং সেই পথেই পালিয়ে যায়। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications