দলের নেত্রীর শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার বিজেপির জেলা সম্পাদক
দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রবিবার তোলপাড় হয়েছিল বারুইপুর। নতুন জাতীয় সভাপতি অনুপম হাজরাকে সামনে রেখে হওয়া মারামারিতে ১১ জন আহত হয়েছিলেন। এঁদের মধ্যে ৫ জনকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। কিন্তু তার
দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রবিবার তোলপাড় হয়েছিল বারুইপুর। নতুন জাতীয় সভাপতি অনুপম হাজরাকে সামনে রেখে হওয়া মারামারিতে ১১ জন আহত হয়েছিলেন। এঁদের মধ্যে ৫ জনকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। কিন্তু তার থেকেও বড় যে অভিযোগ, ওইদিনই দলের নেত্রীর শ্লীলতাহানি। পুলিশ গ্রেফতার করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা বিজেপির সাধারণ সম্পাদককে।

অনুপম হাজরাকে ঘিরে কোন্দল
রবিবার বারুইপুরে অনুপম হাজরাকে ঘিরে বিজেপির কোন্দল। তিনি বারুইপুরে পৌঁছতেই দলের নেতা-কর্মীরা ঘিরে ধরেন। জেলা নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেন তাঁরা।

মারামারিতে আহত ১১
এরপরেই রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। দুপক্ষের মারামারিতে আহত হন ১১ জন। তাঁদের মধ্যে ৫ জনকে নিতে হয় হাসপাতালে।

মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ
শুধু মারামারিই নয়, সেখানে উপস্থিত মহিলা নেত্রী, কর্মীদের হেনস্থা করা হয়। শাড়ি ধরে টানাটানির অভিযোগ ওঠে। এমন কি গায়ে হাত দেওয়ারও অভিযোগ তোলেন বিজেপির মহিলা নেত্রী, কর্মীরা। ওইদিন শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল বিজেপির জেলা সম্পাদক স্বরূপ দত্ত এবং মণ্ডল সভাপতি দেবপম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিজেপির মহিলা মোর্চার তরফে মধুস্মিতা রায়।

গ্রেফতার বিজেপি নেতা
সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে বিজেপির জেলা সম্পাদক স্বরূপ দত্তকে। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হবে।












Click it and Unblock the Notifications