শ্বাসনালীতে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন কবি শঙ্খ ঘোষ
শ্বাসনালীতে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন কবি শঙ্খ ঘোষ
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কবি শঙ্খ ঘোষ। জানা গিয়েছে, শ্বাসনালীতে সংক্রমণ হওয়ায় তাঁকে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন কবি শঙ্খ ঘোষ। যে কারণে তাঁকে কোনও সরকারি বা অন্য অনুষ্ঠানেও দেখা যাচ্ছিল না। এমনকী ঘরের মধ্যেও চলাফেরা বন্ধ হয়ে গিয়েছিল তাঁর। কিন্তু মঙ্গলবার সকালে তাঁর স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছিল। দোতলার ঘর থেকে নিজেই হেঁটে নিচে নেমেছিলেন তিনি। তারপর দুপুরে ফের অসুস্থ হয়ে পড়েন। এদিন বেলা ১২টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, শঙ্খ ঘোষের শ্বাসনালীলে সংক্রমণ হয়েছে। মেডিসিন বিশেষজ্ঞ সি কে মাইতির তত্ত্বাবধানে রয়েছেন কবি।
তাঁর একাধিক শারীরিক পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার রিপোর্ট এলে পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। কবির জন্য কোনও মেডিক্যাল বোর্ড গঠন করা হবে কিনা, তাও তখনই জানানো হবে। তবে কবির অবস্থা আপাতত স্থিতিশীল হওয়ায় এখনই আশঙ্কার কোনও কারণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। এনআরএসে জুনিয়র চিকিৎসকদের হামলার ঘটনায় তাঁদের পাশে এসে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু তারপর থেকেই শঙ্খ ঘোষের আর কোনও খবর পাওয়া যাচ্ছিল না।












Click it and Unblock the Notifications