মমতাকে জয়ের অভিনন্দন জানিয়ে, করোনা মোকাবিলায় রাজ্যের পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রী মোদীর

মমতাকে জয়ের অভিনন্দন জানিয়ে, করোনা মোকাবিলায় রাজ্যের পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রী মোদীর

বিজেপির ভরাডুবি। জয় মমতার। রাজনৈতিক সৌজন্য দেখিয়ে সন্ধে বেলায় তৃণমূল কংগ্রেস নেত্রীকে জয়ের অভিনন্দন জানালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে মোদী লিখেছেন, বাংলায় জয়ের জন্য মমতা দিদিও তৃণমূলকংগ্রেসকে শুভেচ্ছা। করোনা মোকাবিলায় রাজ্য সরকারকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য জয়ের পরেই দেশের করোনা পরিস্থিতি এবং ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা।

 বাংলায় সবুজ ঝড়

বাংলায় সবুজ ঝড়

মোদী-শাহের সব চেষ্টা বিফল করে বাংলায় সবুজ ঝড় বইল। নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় এল তৃণমূল কংগ্রেস। তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও নন্দীগ্রাম মুখ পুড়িয়েছে মমতার। নন্দীগ্রামে প্রেসটিজ ফাইটে শুভেন্দু শেষ হাসি হেসেছে। মমতার দাবি কারচুপি হয়েছে গণনায়। যদিও ২০১৬ সালের থেেক বেশি আসনে বাংলায় জিতেছে তৃণমূল কংগ্রেস।

 মমতাকে অভিনন্দন

মমতাকে অভিনন্দন

মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিিন টুইটে লিখেছেন,বাংলার জয়ের জন্য দিদিকে ও তৃণমূল কংগ্রেসকে শুভেচ্ছা। মানুষের প্রত্যাশা পূরণ করতে বদ্ধ পরিকর কেন্দ্রীয় সরকার। করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতার খেলা শেষ কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 অভিনন্দন অমিত শাহের

অভিনন্দন অমিত শাহের

তৃণমূল কংগ্রেসকে হারাতে দিনরাত এক করেছিলেন বিজেপির চাণক্য অমিত শাহ। কিন্তু শেষ পর্যন্ত সব ওলট পালট হয়ে গেল। ভবানীপুরে গোহারা হারলেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। অথচ এই ভবানীপুরে বিজেপিকে জেতাকে অলিতে গলিতে ঘুরেছেন তিনি। হাতে হাতে সংকল্প পত্র বিলি করেছেন। কিন্তু সফল হয়নি। হারের বোঝা কাঁধে নিয়েই তৃণমূল কংগ্রেস নেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহ।

মমতার নিশানায় মোদী

মমতার নিশানায় মোদী

জয়ের পরেই কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ভ্যাকসিন নিয়ে কেন্দ্র যা করেছে তানিয়ে সরব হয়েছেন তিনি। বিনা মূল্যে করোনা ভ্যাকসিন না দিলে বড় আন্দোলনে নামার হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যে করোনা নিয়ে মমতা কোমড় বেঁধে নামবেন তাতে কোনও সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+