নজরে হিন্দু ভোট! ভরা চৈত্রে তারকেশ্বরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী মোদী
প্রথম দফার ভোট পর্ব শেষ হয়েছে। বৃহস্পতিবার হাই ভোল্টেজ ভোট। দ্বিতীয় দফার ভোট হবে নন্দীগ্রাম সহ আরও বেশ কয়েকটি জায়গায়। অমিত শাহ-মোদীর দাবি, এবার ২০০ বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। আর সেই লক্ষ্যেই ঝাঁপিয়ে পড়েছে।
প্রথম দফার ভোট পর্ব শেষ হয়েছে। বৃহস্পতিবার হাই ভোল্টেজ ভোট। দ্বিতীয় দফার ভোট হবে নন্দীগ্রাম সহ আরও বেশ কয়েকটি জায়গায়। অমিত শাহ-মোদীর দাবি, এবার ২০০ বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। আর সেই লক্ষ্যেই ঝাঁপিয়ে পড়েছে বিজেপি।
সপ্তাহে অন্তত দুদিন ডেলি প্যাসেঞ্জারি করছেন অমিত শাহ-জে পি নাড্ডারা। দফায় দফায় আসছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৪ ঘন্টার ব্যবধানে বারবার বাংলায় এসেছেন তিনি। চলতি সপ্তাহের শেষে ফের বাংলায় আসছেন তিনি।

তারকেশ্বরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ভরা চৈত্রে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী মোদী। তাও আবার কিনা বাবার থানে! বুঝলেন না তো। আগামী শনিবার ৩ এপ্রিল তারকেশ্বরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রার্থী স্বপন দাশগুপ্তের সমর্থনে তারকেশ্বরে প্রচার করবেন তিনি। এমনটাই জানা যাচ্ছে। এই সভা রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার বাংলাতেই থাকবেন মোদী
১লা এপ্রিল দ্বিতীয় দফার ভোট। একদিকে নন্দীগ্রামে যখন মমতা-শুভেন্দু অধিকারীর ভাগ্য নির্ধারণ হবে সেই সময় বাংলাতেই থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, এখনও পর্যন্ত যা ঠিক আছে তাতে ওই দিন মোদী থাকবেন বাংলায়। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এবং হাওড়ার উলুবেড়িয়ায় সভা করার কথা মোদীর। একদিন বাদ দিয়ে ফের ৩ তারিখ রাজ্যে আসবেন তিনি। সেই সফরে আপাতত একটি সভাই ঠিক রয়েছে। সেটি হবে হুগলির তারকেশ্বরে।

তারকেশ্বরে মোদীর সভা যথেষ্ট গুরুত্বপূর্ণ
ভরা চৈত্র মাস! হিন্দু বিশ্বাস মতে শ্রাবণের মতো চৈত্রও শিবের মাস। গোটা মাস জুড়ে বাংলায় চলে শিব আরাধনা। বিশেষ করে হুগলি ও আশপাশের জেলার মানুষের ভিড় জমে তারকেশ্বরে। শুধু আশেপাশের জেলা থেকেই নয়, অনেক দূর থেকে বাবার জায়গায় ভিড় জমান মানুষেরা। আর এমন সময় বাবা তারকনাথের শহরে পা রাখতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী। সভা শেষে তারকেশ্বরে মন্দিরে যেতে পারেন তিনি। এমনটাই সূত্রের খবর। এছাড়াও দুধ পুকুরও দেখতে পারেন তিনি। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে হিন্দু ভোট পেতে এই সময় তারকেশ্বরে ভোট প্রচার কার্যত মাস্টারস্ট্রোক বলেই মনে করা হচ্ছে।

হুগলি জেলাতে আগেও সভা করেছেন মোদী
হুগলি বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি! ভোটের দিন ঘোষণার পরেই হুগলি লোকসভা এলাকার সাহাগঞ্জে সভা করে গিয়েছেন। সেখানে দাঁড়িয়ে ডানলপ খোলা সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। ফের আসছে তিনি। হুগলিকে এবার বিশেষ নজর। আর সেই কারনে এই জেলাতেই ফের আসছেন মোদী। সুত্রের খবর, তৃতীয় ও চতুর্থ দফার ভোটগ্রহণের আগে মোদী আরও একটি সভা করতে পারেন এই জেলায়। সেই সঙ্গে অমিত শাহ, জেপি নড্ডা এবং যোগী আদিত্যনাথের একাধিক সভা ও রোড-শো হবে হুগলিতে।












Click it and Unblock the Notifications