বেলুড়ে রাত কাটাতে চান মোদী, সকালে বসবেন ধ্যানে

শনিবার বিকেলে বেলুড় মঠে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে তিনি রাতে সেখানে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।

শনিবার বিকেলে বেলুড় মঠে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে তিনি রাতে সেখানে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। সেই অনুযায়ী বাকি সূচির পরিবর্তন করা হয়েছে। সকালে সেখানে ধ্যানে বসবেন বলেও জানা গিয়েছে।

 মোদীর বেলুড় সফর উপলক্ষে জোরদার নিরাপত্তা ব্যবস্থা

মোদীর বেলুড় সফর উপলক্ষে জোরদার নিরাপত্তা ব্যবস্থা

প্রধানমন্ত্রী বেলুড় মঠ সফল উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী থাকাকালীন সেখানে কোনও দর্শণার্থীকে থাকার অনুমতি দেওয়া হবে না। এছাড়াও বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর এবং বরাহনগরের মধ্যে চলাচলকারী লঞ্চ পরিষেবাও নিয়ন্ত্রণ করা হবে। বেলুড় মঠের জেটিতে থাকা খাবারের স্টল মালিকদের বলা হয়েছে সন্ধের আগেই দোকান বন্ধ করে সরে যেতে। এছাড়াও প্রধানমন্ত্রী ফেরার পথে সড়ক পথ ধরনে পারেন। সেই কারণে বেলুড় মঠের কাছে প্রায় এক কিমি রাস্তা জুড়ে ৫ ফুট উঁচু খুঁটি দিয়ে ব্যারিকেড বানানো হয়েছে।

মোদী রাত কাটাতে চান বেলুড় মঠে

মোদী রাত কাটাতে চান বেলুড় মঠে

জানা গিয়েছে, রাজভবনে নয়, প্রধানমন্ত্রী রাত কাটাতে চান বেলুর মঠে। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণও শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে বেলুর মঠে থাকা ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে প্রধানমন্ত্রীর রাতে থাকার বন্দোবস্ত করা হবে। তার জন্য আগে থেকেই সেখানে থাকা অন্যদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে।

সকালে করবেন ধ্যান

সকালে করবেন ধ্যান

রবিবার ১২ জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। বিশেষ দিন উপলক্ষে সকালেই প্রধানমন্ত্রী ধ্যানে বসবেন বলে জানা গিয়েছে।

গত বছরে ভোটের পরেই ধ্যানে বসেছিলেন মোদী

গত বছরে ভোটের পরেই ধ্যানে বসেছিলেন মোদী

গতবছর বারানসীতে ভোটের মধ্যেই ধ্যানে বসেছিলেন মোদী। কেদারনাথের গুহায় ধ্যানের ছবি সেই সময় ভাইরাল হয়েছিল।

আগেও দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠে এসেছিলেন প্রধানমন্ত্রী

আগেও দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠে এসেছিলেন প্রধানমন্ত্রী

২০১৫ সালের ১০ মে প্রধানমন্ত্রী দক্ষিণেশ্বরে পুজো দিয়ে গিয়েছিলেন বেলুড় মঠে। সেখানকার সন্যাসীদের সঙ্গে দেখা করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+