প্রধানমন্ত্রী মোদীর ‘অ্যাপ্রুভাল রেটিং’ ৭০ শতাংশ, বিশ্বের ১৩ নেতাকে হারিয়ে শীর্ষে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাপ্রুভাল রেটিং ৭০ শতাংশ। সাম্প্রতিক সমীক্ষার বিচারের চিনি হারিয়ে দিয়েছেন বিশ্বের তাবড় নেতাদের।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাপ্রুভাল রেটিং ৭০ শতাংশ। সাম্প্রতিক সমীক্ষার বিচারের চিনি হারিয়ে দিয়েছেন বিশ্বের তাবড় নেতাদের। 'দ্য মর্নিং কনসাল্টে'র সমীক্ষায় ১৩ জন বিশ্বনেতার মধ্যে শীর্ষে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২ সেপ্টেম্বের আপডেটেড সমীক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের থেকেও এগিয়ে।

প্রধানমন্ত্রী মোদীর ‘অ্যাপ্রুভাল রেটিং’ ৭০ শতাংশ, বিশ্বসেরা

সাম্প্রতিক সমীক্ষার বিচারে সবার উপরে রয়েছেন মোদী। তারপরে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর, ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাগি। তাঁদের নিচে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ব্রাজিলের প্রেসিডেন্ট জাইরে বোলসোনারো রয়েছেন তাঁদের নিচে।

সাম্প্রতিক দুই মাসে প্রধানমন্ত্রী মোদির অনুমোদনের রেটিংও বেড়েছে। যেমন জুন মাসে, প্রধানমন্ত্রী মোদীর অনুমোদনের রেটিং ছিল ৬৬ শতাংশ। অন্য বিশ্বনেতাদের তুলনায় ভারতের প্রধানমন্ত্রী মোদীর অনুমোদনের রেটিং বেশি বেড়েছে। তাই তিনি সবার উপরে উঠে আসতে সমর্থ হয়েছেন। এই অগ্রগতি ধরে রাখাই এখন তাঁর কাছে চ্যালঞ্জ।

অনুমোদনের রেটিং অনুযায়ী ১৩ জন বিশ্বনেতাকে তালিকাভুক্ত করা হয়েছিল। সেই তালিকা অনুযায়ী রেটিং হল- নরেন্দ্র মোদী ৭০ শতাংশ, লোপেজ ওব্রাডোর ৬৪ শতাংশ, মারিও ড্রাগি ৬৩ শতাংশ, অ্যাঞ্জেলা মার্কেল ৫২ শতাংশ, জো বাইডেন ৪৮ শতাংশ, স্কট মরিসন ৪৮ শতাংশ, জাস্টিন ট্রুডো ৪৫ শতাংশ, বরিস জনসন ৪১ শতাংশ, জাইর বোলসোনারো ৩৯ শতাংশ, মুন জে-ইন ৩৮ শতাংশ, পেড্রো সাঞ্চেজ ৩৫ শতাংশ, ইমানুয়েল ম্যাক্রন ৩৪ শতাংশ এবং ইয়োশিহাইড সুগা ২৫ শতাংশ।

মোদীর অসম্মতিমূলক রেটিংও প্রায় 25 শতাংশে নেমে এসেছে, যা তালিকার সর্বনিম্ন। মর্নিং কনসাল্টের গ্রাফ দেখিয়েছে যে, মে মাসে কোভিডের দ্বিতীয় তরঙ্গ যখন দেশে আঘাত হানে, তখন প্রধানমন্ত্রী মোদীর অসম্মতি রেটিং সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এখন যেহেতু দেশে কোভিড পরিস্থিতির ক্রমাগত উন্নতি হচ্ছে, মহামারীর তৃতীয় তরঙ্গের সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদীর অসম্মতি রেটিং হ্রাস পেয়েছে।

ভারতে মহামারীর প্রাদুর্ভাবের পর ২০২০ সালের মে মাসে প্রধানমন্ত্রী মোদির অনুমোদনের রেটিং সর্বোচ্চ পর্যায়ে ছিল। তখন অনুমোদন রেটিং ৮৪ শতাংশে পৌঁছেছিল। মর্নিং কনসাল্ট অনুমোদন এবং অসম্মতি রেটিং গণনা করে প্রদত্ত দেশের সব প্রাপ্তবয়স্কদের সাত দিনের মুভিং এভারেজের ভিত্তিতে। ভারতের তথ্যের জন্য ২১২৬ জন প্রাপ্তবয়স্কের অনলাইন সাক্ষাৎকার নেওয়া হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+