#PasheAchheAbhishek নতুন প্রচার কর্মসূচি তৃণমূলের, 'জননেতা' অভিষেক, প্রকাশ্যে ভিডিও
#PasheAchheAbhishek অভিষেককে সামনে রেখে নতুন প্রচার কর্মসূচি তৃণমূলের, টুইট করা হল ভিডিও
বাঙালি মুখ্যমন্ত্রী চাইয়ের পর এবার সোশ্যাল মিডিয়ায় নতুন প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। #PasheAcheAbhishek বা # পাশে আছে অভিষেক এই ক্যাম্পেন শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় অভিেষকের একটি ভিডিও টুইট করে এই প্রচার শুরু করা হয়েছে। মূলত জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসেবেই প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই ভিডিওতে রয়েছে গত কয়েকদিনে অভিষেকে বিভিন্ন ত্রাণ শিবিরে ঘোরার ছবি।

জননেতা অভিষেক
একুশের ভোেটর তৃণমূলের বড় সাফল্যের অন্তরালে অনেকটাই এগিয়ে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাংসদ এবং তৃণমূল যুব সভাপতির ইমেজ থেকে বেরিয়ে জননেতার ভূমিকায় দেখা যাচ্ছে। ত্রাণ শিবির পরিদর্শন করে মানুষের সঙ্গে কথা বলা।তাঁদের সমস্যার সমাধানে আশ্বাস দেওয়া। যখনই ডাকবেন পাশে পাবেন বার্তা দেওয়া রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে অভিষেকের এই ভূমিকা।

জননেতা অভিষেক
একুশের ভোটের তৃণমূলের বড় সাফল্যের অন্তরালে অনেকটাই এগিয়ে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাংসদ এবং তৃণমূল যুব সভাপতির ইমেজ থেকে বেরিয়ে জননেতার ভূমিকায় দেখা যাচ্ছে। ত্রাণ শিবির পরিদর্শন করে মানুষের সঙ্গে কথা বলা।তাঁদের সমস্যার সমাধানে আশ্বাস দেওয়া। যখনই ডাকবেন পাশে পাবেন বার্তা দেওয়া রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে অভিষেকের এই ভূমিকা

তৃণমূলের নতুন ক্যাম্পেন
একুশের ভোটে সবচেয়ে কঠিন সময়ে মমতার সেনাপতি হয়ে কাজ করেছেন অভিষেক। এবার সেই অভিষেককে সামনে রেখেই সোশ্যাল মিডিয়ায় নতুন প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। #PasheAchheAbhishek বা # পাশে আছে অভিষেক সোশ্যাল মিডিয়ায় এই ক্যাম্পেন শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তার সঙ্গে অভিষেকের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। টুইটের সেই ভিডিওয় দেখা গিয়েছে ইয়াস বিধ্বস্ত এলাকায় অভিষেকের পরিদর্শনের বিভিন্ন ছবি। ত্রাণ শিবিরে ঘোরা। এবং দুর্গত মানুষের সঙ্গে অভিষেকের কথা বলা।

বিজেপির নিশানায় অভিষেক
একুশের ভোটে তৃণমূল কংগ্রেসের থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশি টার্গেট করেছে বিজেপি। বারবার প্রচারে গিয়ে বলা হয়েছে ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চাইছেন মমতা। ভাইপোকে তাঁর জায়গায় বসিেয় পরিবার তান্ত্রিত রাজনীতি করতে চাইছেন মমতা। অভিষককে নিশানা করে তাঁর বাড়িতে সিবিআই তল্লাশি চালানো হয়েছে।অভিষেকের স্ত্রী রুজিরাকে জেরা করা হয়েছে। এমনকী অভিষেকের শ্যালিকাকেও জেরা করেছে সিবিআই।

দায়িত্বশীল রাজনীতিকের ভূমিকায় অভিষেক
দায়িত্বশীল রাজনীতিকের ভূমিকায় দেখা গিয়েছে অভিেষকের। একুশের ভোটে বিজেপির তীব্র আক্রমণের মুখেও ধৈর্য ধরে শান্ত থেকে লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। এমনকী যেসময় একে একে দলের হেভিওয়েট নেতারা তৃণমূল ছাড়ছেন সেসময় শান্ত থেকে সুসংগঠিত লড়াই চালিয়েছেন তিনি। অভিষেকের এই ভূমিকাকে সামনে রেখেই এবার তাঁকে জননেতা হিসেবে প্রচারের আলোয় নিয়ে আসতে চাইছে বিজেপি।

Click it and Unblock the Notifications