এবার ছবি 'চুরি'! কারাতের ছবি বিকৃতির পর এবার নতুন অভিযোগ ডেরেকের বিরুদ্ধে
আম্ফান বিধ্বস্ত এলাকায় ত্রাণের চাল চুরির অভিযোগ পর এবার তৃণমূলের বিরুদ্ধে ছবি চুরির অভিযোগ। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক সৌরভ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে
আম্ফান বিধ্বস্ত এলাকায় ত্রাণের চাল চুরির অভিযোগ পর এবার তৃণমূলের বিরুদ্ধে ছবি চুরির অভিযোগ। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক সৌরভ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন, টুইটারে ডেরেক ও'ব্রায়েনের দেওয়া ছবিগুলি সুন্দরবনে তাঁদের ত্রাণ বিলির ছবি। যদিও এসম্পর্কে ডেরেক ও'ব্রায়েনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সুন্দরবনে রাজ্য সরকারের ত্রাণ বিলি নিয়ে ডেরেকের দাবি
৩১ মে ডেরেক ও'ব্রায়েনের একটি টুইটার পোস্ট করেন। সেখানে তিনি চারটি ছবি পোস্ট করেন। যেখানে তিনি লেখেন, বেশ কিছু ছবি তিনি শেয়ার করছেন, যেগুলি একসপ্তাহ আগেকার। যেখানে তিনি সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ২০ হাজার করে টাকা এবং সরকারের পক্ষ থেকে ৬২৫০ কোটি টাকা ত্রাণের কথা উল্লেখ করেছেন।
ত্রাণ বিলির ছবি চুরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
এই চার ছবি নিয়ে আপত্তি পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের উত্তর ২৪ পরগনা জেলা শাখার। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক সৌরভ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন, টুইটারে ডেরেক ও'ব্রায়েনের দেওয়া ছবিগুলি সুন্দরবনে তাঁদের ত্রাণ বিলির ছবি। সেখানে তিনি কটাক্ষ করে বলেছেন, সংগঠনের গৌরব গাঁথার ছবি তুলে ধরলেও, সংগঠনের নাম তিনি উল্লেখ করেননি। তবে ছবিতে যাঁদের দেখা যাচ্ছে তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য। পাশাপাশি তিনি আরও উল্লেখ করেছেন, সুন্দরবনের সন্দেশখালিতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের অফিস তৃণমূল দখল করে রেখেছে ২০১১ সাল থেকে। সেখানে তাঁরা ঢুকতে পারেন না বলেও জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ছবি ব্যবহার কার্যত, ছবি চুরিরই সামিল।

এর আগেও ফেক ছবি ব্যবহারে অভিযুক্ত ডেরেক
প্রসঙ্গত উল্লেখ করা যায়, শুধু এবারই নয়, বিজেপির সঙ্গে সিপিএম-এর মাখামাখি বোঝাতে গিয়ে ডেরেক ও'ব্রায়েন সিপিএম নেতা প্রকাশ কারাতের ফেক ছবি প্রকাশ করেছিলেন। যা নিয়ে প্রকাশ কারাত ডেরেকের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত করেন।

হুগলিতে ক্ষতিগ্রস্তদের তালিকায় পঞ্চায়েত প্রধানের স্ত্রীও
আম্ফানে ক্ষতিগ্রস্তদের তালিকা স্ক্রুটিনি করতে গিয়ে হুগলির চণ্ডীতলা ব্লকের গরলগাছা গ্রাম পঞ্চায়েতে ১০২ জনের মধ্যে ৯১ জনকে বাদ দেওয়া হয়েছে। দেখে দিয়েছে সেই ঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছেন ১১ জন। বাড়ির ক্ষতি না হলেও তালিকায় নাম থাকায় ক্ষতিপূরণের টাকা পেয়েছেন, পঞ্চায়েত প্রধান নরেন্দ্রনাথ সিং-এর স্ত্রী।












Click it and Unblock the Notifications