সুব্রতকে নিয়ে রাজ্যপালের কটাক্ষের পাল্টা জবাব দিলেন পার্থ

সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে রাজ্যপালের কটাক্ষের পাল্টা জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে রাজ্যপালের কটাক্ষের পাল্টা জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পার্থ বলেন রাজ্যপালের সব কথার উত্তর দেওয়ার সময় নেই রাজ্যের মন্ত্রীদের। তাঁরা সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকেন। মুখ্যমন্ত্রীর সৈনিক তাঁরা।

সুব্রতকে নিয়ে রাজ্যপালের কটাক্ষের পাল্টা জবাব দিলেন পার্থ

গত কয়েকদিন ধরেই রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে নানা বিষয়ে মত পার্থক্য তৈরি হয়েছে রাজ্য সরকারের। সম্প্রতি রাজ্যপালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সমালোচনা শুরু করেন রাজ্যের মন্ত্রীরা। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় একে নজির বিহিন ঘটনা বলেই দাবি করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন এর আগে কখনও কোনও রাজ্যপালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়নি।

তার পাল্টা জবাবে রবিবার কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে রাজ্যপাল বলেন, প্রকৃত সত্য যাচাই করে কথা বলছেন না রাজ্যর মন্ত্রীরা। সরাসরি এই নিয়ে সুব্রত মুখোপাধ্যায়কে আক্রমণ করেছেন তিনি। রাজ্যপালের অভিযোগ সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলের একজন রাজনীতিক দায়িত্বজ্ঞানহীনের মতো কথা বলছেন। এই কথা বলা তাঁর শোভা পায় না বলেও মন্তব্য করেন রাজ্যপাল। একই সঙ্গে তাঁর গলায় শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্তুতিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+